নারায়ণগঞ্জ ০৪:১৩ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার বন্দরে তথ্য সংগ্রহে গিয়ে ওসির অসদাচরণের শিকার সাংবাদিক, তীব্র ক্ষোভ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক; হাইকোর্টের রুল । নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানীতে সেবাপ্রার্থীদের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা ডিসির নারায়ণগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে ডিসি মো: রায়হান কবির ফতুল্লায় ১ হাজার ৫১০ পিস ইয়াবাসহ ২জন আটক বন্দরে চেকপোষ্টে যাত্রী বাসে তল্লাশিতে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯
  • ২৭৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেছেন ১নং ওর্য়াড কাউন্সিলর হাজী মো: ওমর ফারুক। শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় সিদ্ধিরগঞ্জের নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকায় এ নির্মাণ কাজের উদ্বোধন করেন তিনি।
নাসিক ১নং ওয়ার্ডের পাইনাদী নতুন মহল্লা এলাকার বাদলের বাড়ীর সামনে থেকে কুমিল্লা টাওয়ার পর্যন্ত সাড়ে চার শত ফুট দৈর্ঘ্য আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ করা হবে। যার প্রাক্কলিত ব্যয় নির্ধারন করা হয়েছে ৩৭ লাখ টাকা।
এসময় কাউন্সিলর ওমর ফারুক উপস্থিত জনগণের উদ্দেশ্যে বলেন, আপনাদের মূল্যবান ভোটে আমি কাউন্সিলর নির্বাচিত হয়েছি। নির্বাচিত হওয়ার পর থেকে আপনাদের সেবায় নিয়োজিত রয়েছি। এ পর্যন্ত যা করেছি আপনারা তার সুফল ভোগ করছেন। এখনো যেসব কাজ বাকি রয়েছে পর্যায়ক্রমে তা বাস্তবায়ণ করা হবে। নির্বাচনের পূর্বে আমাদের মেয়র মহোদয় আপনাদেরকে যেসব কথা দিয়েছেন তা আজ বাস্তবে প্রস্ফুটিত হয়েছে।
তিনি আরো বলেন, উন্নয়ন কাজে আপনাদের সকলের সহযোগিতা চাই, আপনারা সহযোগিতা করলে আমাদের ওর্য়াডে যেসব রাস্তা ও ড্রেন নির্মাণ কাজ হচ্ছে তা সুন্দরভাবে শেষ হবে। আপনারা আপনাদের স্থাপনা নিজ উদ্যোগে সড়িয়ে দিবেন যাতে করে ঠিকাদাররা কাজ ভালো ভাবে করতে পারে। আমি চাই কাজ চলমান অবস্থায় যেন কোন সমস্যা না হয়। আপনারা ঠিকাদারকে সহযোগিতা করবেন তারা যেন সুন্দরভাবে কাজ শেষ করতে পারে।
এসময় উপস্থিত ছিলেন, নাসিক ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফ্ফর, ১নং ওয়ার্ডের বাসিন্ধা বিশিষ্ট সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা শমসের আলী, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, দারোগা নজরুল ইসলাম, প্রকৌশলী রফিকুল ইসলাম, আবু সুফিয়ান, জয়নাল আবেদীন ও মফিজুল ইসলামসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সিদ্ধিরগঞ্জে আরসিসি রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন

আপডেট সময় : ১১:৩৯:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯