নারায়ণগঞ্জ ০৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার লংমার্চ সফল করার আহ্বান খেলাফত মজলিস নেতা মুফতী দেলোয়ার আল হুসাইনের বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির

সিদ্ধিরগঞ্জ মহাসড়কে ফুটপাত চাঁদাবাজদের দখলে, চাঁদা উত্তোলন মাসে প্রায় ২ কোটি টাকা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯
  • ৩১৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক শিমরাইলের দুই পাশে অবৈধভাবে চাঁদাবাজ চক্র হকার বসিয়ে মাসে ২ কোটি টাকা চাঁদাবাজি করে যাচ্ছে। প্রতি দোকান থেকে ১ থেকে ২ লক্ষ টাকা জামানত নিয়ে এবং প্রতিদিন ৪ শত থেকে ৬ শত টাকা চাঁদা নিয়ে যাচ্ছে। দুই পাশে প্রায় ২ হাজারেরও বেশী দোকান বসিয়েছে চাঁদাবাজরা। (সওজ) এর জায়গা অবৈধভাবে দখল থাকলেও (সওজ) এর কর্তৃপক্ষ উদ্ধার করছেনা। এই চাঁদাবাজ চক্রটি র্দীঘদিন যাবৎ ফুটপাতে চাঁদাবাজি করে যাচ্ছে। কিছুদিন র‌্যাব-১১ এর সদস্যরা তৎপর থাকায় চাঁদাবাজ চক্রটি গাঢাকা দেয়। আবার এলাকায় এসে নিজেদের চাঁদাবাজ বাহিনী দিয়ে চাঁদা আদায় করছে। প্রতিদিন সন্ধ্যার সময় চিটাগাংরোড রেন্ট এ কার স্ট্যান্ড থেকে শুরু করে ডাচঁ বাংলা ব্যাংক পর্যন্ত এবং নাসিক ৩ নং ওয়ার্ডের আওতাধীন ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশ পর্যন্ত ১ হাজার ৫ শতেরও বেশী দোকান থেকে প্রতিদিন ৮ থেকে ৯ লক্ষ টাকা চাঁদা আদায় করা হচ্ছে। এতে প্রতি মাসে প্রায় ২ কোটি টাকার চাঁদা আদায় হয়। থানা পুলিশ রহস্যজনক ভাবে চাঁদাবাজদের গ্রেফতার করছে না। নাম প্রকাশ না করা শর্তে কয়েকজন হকার ব্যবসায়ী বলেন, প্রতিদিন ৫শত টাকা করে চাঁদা দিতে হচ্ছে। টাকা না দিলে মারধর করে এবং দোকান উঠিয়ে দেয় চাঁদাবাজরা এবং দোকান বাবদ চাঁদা দিই যদি কাউকে বলি তাহলে পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়ার হুমকি প্রদান করে। আমরা সরকারি জায়গায় ক্ষুদ্র ব্যবসা করি তার পরেও আমাদের সকলকে প্রতিদিন বিভিন্ন ভাবে যেমন বিকাশের মাধ্যম সহ অন্যান্য কৌশলে চাঁদাবাজদের চাঁদা দিতে হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে নজরদারী করা হবে এবং যদি কোনো ব্যবসায়ী অভিযোগ করেন তাহলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহন করবো।

উক্ত বিষয়ে জানতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১ নং ওয়ার্ডের কাউন্সিলর ওমর ফারুকের সাথে মুঠোফোনে কথা হলে তিনি বলেন, আমিও শুনেছি এখনো চাঁদাবাজি হচ্ছে। চিটাগারোড মার্কেট মালিকরা মার্কেটের হকারদের কাছ থেকে চাঁদা আদায় করে। আমি নিজে কয়েকবার সওজ অফিসে গিয়ে কর্তৃপক্ষকে বলেছি অবৈধ ভাবে দোকানপাট উচ্ছেদ করার জন্য। অবৈধ দোকান বসানোর কারনে সাধারন পথচারীদের চলাচলের কষ্ট হচ্ছে। বিষয়গুলো সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকেও মোখিক ভাবে জানানো হয়েছে। তবে আমার কোনো লোক ফুটপাত থেকে কোনো ধরনের চাঁদাবাজি করে না। আল্লাহর রহমতে এবং মানুষের ভালো বাসায় কাউন্সিলর নির্বাচিত হয়েছি, হক হালাল ভাবে উপার্জন করি ও মানুষের সেবায় করে কাউন্সিলরের দায়িত্ব পালন করতে চাই। চাঁদাবাজদের ধরতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি অনুরোধ জানান কাউন্সিলর ফারুক।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রুপগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২৬ মামলার পলাতক আসামী বিদেশি পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ মহাসড়কে ফুটপাত চাঁদাবাজদের দখলে, চাঁদা উত্তোলন মাসে প্রায় ২ কোটি টাকা

আপডেট সময় : ১২:৩৭:৪০ অপরাহ্ন, শনিবার, ৭ ডিসেম্বর ২০১৯