নারায়ণগঞ্জ ০৩:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি বিএনপি পন্থি বৃদ্ধ গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
  • ৩২৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ব্যাঙ্গ ও কটুক্তি করে ফেইসবুকে মন্তব্য এবং অপত্তিকর ছবি পোস্ট করার অভিযোগে বিএনপি সমর্থিত আমির হোসেন পাটোয়ারী (৫৭) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গত বুধবার (২৩ অক্টোবর) দিবাগত গভীর রাতে মিজমিজি পাইনাদী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দুপুরে ডিজিটাল নিরাপত্তা আইনে স্বেচ্ছাসেবকলীগ নেতা নোমান হোসেনের দায়ের করা মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃত আমির হোসেন পাটোয়ারী লক্ষীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার যাদিয়া গ্রামের মৃত মোহাম্মদ উল্লাহ পাটোয়ারীর ছেলে। তিনি ঢাকার মুগদা থানার উত্তর মুগদাপাড়া এলাকার সামাদ টাওয়ারের বাসিন্দা।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জের মিজমিজি পাইনাদী দশ তলা ভবন সংলগ্ন এলাকায় তার এ এইচ কার্গো সার্ভিস নামক একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এই ব্যবসা প্রতিষ্ঠানের অফিসে বসেই আমির হোসাইন নামক ফেইসবুকে আমির হোসেন পাটোয়ারী, প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয়, পুলিশ প্রশাসন, বিভিন্ন মন্ত্রীকে নিয়ে এবং সরকার বিরোধী উসকানি মূলক বিভিন্ন মন্তব্য ও ছবি পোস্ট করতেন। এসব খারাপ ও অপত্তিকর মন্তব্য করার প্রতিবাদ করলে আমির হোসেন পাটোয়ারী বাদী নোমান হোসেনকে বিভিন্ন হুমকি প্রদান করেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
মামলার বাদী নোমান হোসেন (৩৮) চাঁদপুর জেলার মতলব উত্তর থানার সুগন্ধী গ্রামের ফজলুর রহমানের ছেলে। তিনি সিদ্ধিরগঞ্জের পশ্চিম কলাবাগ এলাকার জজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া ও নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক।
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক জানায়, আমির হোসেন পাটোয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয়সহ বিভিন্ন মন্ত্রী ও পুলিশ প্রশাসনকে আপত্তিকর মন্তব্য ও ব্যঙ্গচিত্র তৈরী করে ফেসবুকে পোষ্ট দেয়ায় নোমান হোসেন নামক এক ব্যক্তির অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের শেষে বৃহস্পতিবার দুপুরে রিমান্ডের আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

ফেইসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি বিএনপি পন্থি বৃদ্ধ গ্রেপ্তার

আপডেট সময় : ১০:০৪:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯