নারায়ণগঞ্জ ০৩:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

ফতুল্লা থেকে নিষিদ্ধ জেএমবির সক্রিয় দুই সদস্য গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:২০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯
  • ৩৬৫ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :ফতুল্লা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির সক্রিয় দুই সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের নিকট থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী বই, উগ্রবাদী লিফলেট ও ল্যাপটপ উদ্ধার করা হয়। রবিবার (১৩ অক্টোবর) দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগরে অবস্থিত র‌্যাব-১১’র সদর দপ্তর থেকে মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো: আলেপ উদ্দিন, পিপিএম সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ধৃতরা হলো, মো: মেহেদী হাসান @ মুরাদ(২৪) ও মো: আমানউল্লাহ(৩৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, র‌্যাব-১১’র আওতাধীন এলাকায় ইতিপূর্বে দায়েরকৃত মামলা সমূহের এজাহার নামীয় পলাতক আসামীদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন স্থানে ক্রমাগত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জের ফতুলা থানাধীন একটি মাদ্রাসার কক্ষে জেএমবি সদস্যরা গোপন বৈঠকে মিলিত হয়েছে। উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১’র একটি আভিযানিক দল গত শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতে অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, মো: মেহেদী হাসান @ মুরাদ এর বাড়ি নারায়ণগঞ্জ জেলার বন্দর থানাধীন এলাকায়। সে ২০১০ সালে স্থানীয় স্কুল হতে এসএসসি ও ২০১২ সালে নারায়ণগঞ্জের একটি কলেজ হতে এইচএসসি পাশ করে এবং ২০১৬ সালে ঢাকার বেসরকারী একটি বিশ্ববিদ্যালয় হতে বিএসসি (টেক্সটাইল) সম্পন্ন করে। সে ২০১৪ সালে কথিত এক বড় ভাইয়ের মাধ্যমে জেএমবিতে যোগদান করে। জেএমবিতে যোগদানের পর নারায়ণগঞ্জসহ দেশেরে বিভিন্ন অঞ্চলে জেএমবি’র সদস্যদের সাথে যোগাযোগ করে আসছিল। সে অনলাইন হতে উগ্রবাদী বই ও ভিডিও ডাউনলোড করতঃ বিতরণ করে জেএমবি’র সদস্য সংগ্রহের লক্ষ্যে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে দাওয়াতি শাখার কাজ করে আসছিল। তার মাধ্যমেই গ্রেফতারকৃত আসামী মো: আমানউল্লাহ উগ্রবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে জেএমবি’তে যোগদান করে। আমানউল্লাহ’র বাড়ি কাউখালী জেলার পিরোজপুর থানাধীন এলাকায়। সে বরিশালের একটি স্থানীয় মাদ্রাসা হতে কামিল পর্যন্ত পড়াশুনা সম্পন্ন করে নারায়ণগঞ্জের একটি মাদ্রাসায় শিক্ষকতা পেশায় চাকুরী করত। সে চাকুরীর পাশাপাশি ছদ¥বেশে জেএমবির দাওয়াতি শাখার কার্যক্রম পরিচালনা করত। মাদ্রাসায় তার কক্ষটি আলাদা থাকায় সে জেএমবি সদস্যদেরকে নিয়ে গোপন বৈঠক করত।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবৎ গোপনে সংগঠিত হয়ে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন জেএমবির কার্যক্রম পরিচালনা করে আসছে এবং আইন শৃংখলা বাহিনীর উপর হামলার ও জেল হতে আটককৃত জেএমবি’র সদস্যদের মুক্ত করার পরিকল্পনা এবং সংঘঠনের জন্য তহবিল সংগ্রহ করে বিভিন্ন ধরণের নাশকতামূলক কর্মকান্ড করার অপতৎপরতা চালিয়ে যাচ্ছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও র‌্যাব নিশ্চিত করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

ফতুল্লা থেকে নিষিদ্ধ জেএমবির সক্রিয় দুই সদস্য গ্রেফতার

আপডেট সময় : ১০:২০:০৯ পূর্বাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০১৯