নারায়ণগঞ্জ ০২:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

সিদ্ধিরগঞ্জে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মাদক সন্ত্রাস ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৪১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : মাদককে না বলি, ইভটিজিং মুক্ত সমাজ গড়ি এই শ্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) সিদ্ধিরগঞ্জে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মাদক, সন্ত্রাস ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় নাসিক ৫নং ওয়ার্ডের সাইলো রোড চারতলা ভবন এলাকায় ওয়ার্ড কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এ মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলহাজ্ব মো: কবির হোসেনের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক মো: নজরুল ইসলাম, সহ-সভাপতি মোহর সরকার, দপ্তর সম্পাদক শাহআলম সাউদ, ক্রীড়া সম্পাদক আনিসুজ্জামান রাসেল, বিশিষ্ট ব্যবসায়ী আবু কাউসার প্রমূখ।
বক্তব্যে সহ-সভাপতি মোহর সরকার বলেন, বর্তমানে এলাকায় মাদকে সয়লাব। এই ভয়ংকর মাদকের কারণে আজ যুবসমাজ বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছে।
সাধারন সম্পাদক নজরুল ইসলাম বলেন, আমাদের এলাকা থেকে মাদককে দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এলাকার সবাইকে সাথে নিয়ে মাদক প্রতিরোধ করতে রাস্তায় বের হতে হবে।
বিশিষ্ট ব্যবসায়ী আবু কাউসার বলেন, একটি পরিবারকে ধ্বংস করার জন্য একজন মাদকসেবীই যথেষ্ঠ। এই মাদকের বিরুদ্ধে আজ সারা পৃথিবী সোচ্চার। সমাজের সবাই যদি সোচ্চার হয় তাহলে মাদক ব্যবসায়ীরা টিকতে পারবে না।
সভাপতি কবির হোসেন বলেন, বর্তমানে মাদক ও ইভটিজিং সমাজে মহামারী আকার ধারণ করেছে। যা আমাদের জন্য অত্যন্ত লজ্জার। কিছু বহিরাগত লোক এলাকায় এসে মাদক ব্যবসা করছে আর এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে আমাদের যুব সমাজ। এই এলাকার লোকজনকে সচেতন হয়ে যার যার সন্তানদেরকে বিপথগামী রাস্তা থেকে ফিরিয়ে আনতে হবে। যারা মাদক ব্যবসা করছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। কারণ মাদকের কারনেই যুবসমাজ আজ বিভিন্ন অপরাধে জড়িয়ে পরছে। গত দুই দিন আগে আমাদের এলাকা থেকে অস্ত্র উদ্ধারের একটি ঘটনা ঘটেছে যা খুবই ন্যাক্কার জনক। তারা কেউ এ এলাকার নয়। তারা বাহির থেকে এ এলাকায় এসে বসবাস করে অপকর্ম করছে। আমরা এলাকাবাসীর পক্ষে প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি যেন কোন নীরিহ লোককে এ ঘটনায় জড়ানো না হয়। আমরা চাই এ ঘটনায় প্রকৃত দোষীদের শাস্তি হোক।
তিনি আরো বলেন, আমাদের ৫নং ওয়ার্ডের হারানো পুকুরপাড়, আইয়ুবনগর মাঠ, হাঠখোলা, মোঠবাড়ী ও শীতলক্ষ্যা নদীর পাড়ে মাদক ব্যবসায়ীদের জমজমাট আসর বসে। প্রশাসনের কাছে অনুরোধ করবো যেন এই স্থানগুলোতে নজরধারী বৃদ্ধি করা হয়। আমরা প্রশাসনের সাথে মিলে সকল অসঙ্গতি দূর করতে কাজ করে যাব।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

সিদ্ধিরগঞ্জে কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে মাদক সন্ত্রাস ও ইভটিজিং বিরোধী মতবিনিময় সভা

আপডেট সময় : ০৪:২৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯