নারায়ণগঞ্জ ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ফেন্সিডিল গাঁজা ইয়াবাসহ গ্রেফতার ১৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:২১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯
  • ৩২০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ৩৫ বোতল ফেন্সিডিল, ১ কেজি দুইশ গ্রাম গাঁজা ও ১৭০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ওয়ারেন্টভুক্ত পলাতক ৩জন আসামীসহ ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ৫’শ গ্রাম গাঁজাসহ মৃত মকবুল হোসেনের ছেলে জালাল মিয়া (৩৮), এক’শ পিস ইয়াবা ট্যাবলেটসহ একরামুল আলী আকনের ছেলে কবির (৫৫), নুর মিয়ার ছেলে সুমন (৩৫), আদর আলীর ছেলে সফিউল্লাহ (৩৩), আবুল কালামের ছেলে সাইফুল ইসলাম আজম (৪২), ২০ পিস ইয়াবাসহ মৃত আজিজের ছেলে সবুজ (২২), ১০ পিস ইয়াবাসহ হারুনুর রশিদের ছেলে শহিদুল ইসলাম (২৮), ২০ পিস ইয়াবাসহ মৃত আবুল হোসেনের ছেলে রাজু (২৩), ২০ পিস ইয়াবাসহ মৃত আওলাদের ছেলে মিনহাজুল (২২) ও ৩৫ বোতল ফেন্সিডিল ও ৭’শ গ্রাম গাঁজাসহ আব্দুস সামাদের ছেলে হারুন মোল্লা (৪৫) কে গ্রেফতার করা হয়। এছাড়াও ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামী আব্দুর রাজ্জাকের ছেলে উজ্জল (২৯), জব্বার হোসেনের ছেলে ইমন হোসেন ও মৃত আ: রবের ছেলে হাবিবুর রহমান ওরফে সাগরকে গ্রেফতার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: কামরুল ফারুক গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানায়, মাদক, সন্ত্রাস ও অপরাধ কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। অপরাধি যেই হউক না কেন কোন ছাড় নেই, সকলকে আইনের আওতায় আনা হবে। অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

সিদ্ধিরগঞ্জে পুলিশের অভিযানে ফেন্সিডিল গাঁজা ইয়াবাসহ গ্রেফতার ১৩

আপডেট সময় : ০৪:২১:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০১৯