নারায়ণগঞ্জ ০৪:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন ঢাবির দৃষ্টিপ্রতিবন্ধী শিক্ষার্থী পলিনের পাশে দাঁড়ালেন মানবিক ডিসি মো: রায়হান কবির নারায়ণগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিলেন ডাঃ সেলিনা হায়াত আইভী নারায়ণগঞ্জের ডিসিকে বাগে জান্নাত পঞ্চায়েত পরিষদের নবগঠিত কমিটির ফুলেল শুভেচ্ছা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সীমানা বর্ধিতকরণে গণশুনানি অনুষ্ঠিত রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি

মন্ত্রীর কাছে পরাজিত হলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯
  • ৩৬৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের এমপি, ডিসি, সাংবাদিক নেতৃবৃন্দের সাথে টানা জয়ের পর প্রথমবারে মতো পরাজিত হলেন জেলা পুলিশ সুপার হারুন অর রশীদের ফুটবল একাদশ দল। মন্ত্রী বনাম এসপি একাদশের খেলা দেখতে স্টেডিয়ামে হাজারো দর্শকের সমাগম হয়। মাঠের চারপাশের ভবনের ছাদ এমনকি গাছে উঠেও মানুষ খেলা উপভোগ করে।
বুধবার (৪ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ রূপগঞ্জের মুড়াপাড়া স্টেডিয়ামে পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজী একাদশের কাছে ২-১ গোলের ব্যবধানে পরাজিত হয় এসপি হারুনের একাদশ দল। একটানা সোনারগাঁও ও আড়াইহাজার দুই এমপি, ডিসি ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের বিপরীতে প্রতিটি ম্যাচেই বিজয় হয়েছে এসপি হারুনের দল।
মন্ত্রী একাদশ বনাম পুলিশ সুপার একাদশের এক প্রীতি ফুটবল টুনার্মেন্টের উদ্বোধনকালে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, বতর্মান সরকার মাদক ও জঙ্গিবাদ নির্মূলে কাজ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- দেশে মাদক ও জঙ্গিবাদ বলে কিছু থাকবে না। বতর্মান সরকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে সেই কাজটি করে যাচ্ছে। আমরা মাদক নিয়ন্ত্রণ করেছি তবে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণ করতে পারিনি। সেজন্য সকলকে এক হয়ে কাজ করতে হবে। যুব সমাজ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে। প্রশাসনের সঙ্গে জনগণের মিলনমেলা তৈরি হয়েছে। সেজন্য আমাদের নারায়ণগঞ্জের পুলিশ সুপার মাদকের বিরুদ্ধে লড়তে উপজেলা -উপজেলায় ফুটবল খেলা চালু করেছেন। এতে করে জনগণের সঙ্গে প্রশাসনের বন্ধুত্ব তৈরি হচ্ছে।
নারায়ণগঞ্জের পুলিশ সুপার হারুন অর রশীদ বলেন, জঙ্গিবাদের কারণে দেশের শান্তি নষ্ট হচ্ছে। মাদকের বিরুদ্ধে এক হয়ে কাজ করতে হবে। যুব সমাজ আগামী দিনের অহংকার। তারা সমাজ থেকে বিচ্যুত হলে দেশের উন্নয়ন নষ্ট হবে। খেলাধুলায় উৎসাহ দিয়ে তাই যুব সমাজকে রক্ষা করতে হবে। পুলিশ সব সময় দেশের মানুষের পাশে আছে এবং থাকবে।
খেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবদুল্লাহ আল মামুন, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম, সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম, তারাব পৌরসভার মেয়র হাসিনা গাজী, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুজ্জামান মনির, রূপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি লায়ন মীর আব্দুল আলীম, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা (ডিআইও-২) সাজ্জাদ রোমন প্রমুখ।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে র‍্যাব-১১ এর মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ প্রতিরোধে জনসম্পৃক্ততার আহ্বান

মন্ত্রীর কাছে পরাজিত হলেন নারায়ণগঞ্জ পুলিশ সুপার

আপডেট সময় : ০৬:১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ সেপ্টেম্বর ২০১৯