নারায়ণগঞ্জ ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা ফতুল্লায় স্টেডিয়াম সংলগ্ন লিংক রোডে ট্রাকের চাপায় বৃদ্ধার মৃত্যু হরিজন জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ডিসির কাছে স্মারকলিপি দিল হরিজন ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ স্বাস্থ্যসম্মত কর্মপরিবেশ গড়েতে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা র‍্যালি প্রবাসীদের সুখ-দুঃখের সাথী এনটিভি: রিয়াদে জমকালো আয়োজনে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার বন্দরে তথ্য সংগ্রহে গিয়ে ওসির অসদাচরণের শিকার সাংবাদিক, তীব্র ক্ষোভ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক; হাইকোর্টের রুল ।

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ আনসারউল্লাহ বাংলা টিমের এক সদস্য আটক

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯
  • ২৭৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:সিদ্ধিরগঞ্জের সানারপাড় বাস ষ্ট্যান্ড এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গী সংগঠন আনসার আল ইসলাম (আনসারুলাহ বাংলা টিম) এর সক্রিয় সদস্য শেখ দ্বীন ইসলামকে(৪০) গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। গত শনিবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত দ্বীন ইসলাম বি-বাড়িয়া জেলার সরাইল থানা এলাকার স্থায়ী বাসিন্দা।

রোববার বিকেলে র‌্যাবের সিনিয়র সহকারি পরিচালক মশিউর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। র‌্যাব জানায়, স্থানীয় একটি স্কুল থেকে ৭ম শ্রেণি পর্যন্ত পড়াশুনা করে দ্বীন ইসলাম। ২০১৮ সালে জঙ্গীবাদে উদ্বুদ্ধ হয়ে আনসার আল ইসলাম (আনসারুল্লাহ বাংলা টিম) যোগ দেয়। সে ওই সংগঠনটির দাওয়াতি ও সদস্য সংগ্রহের কাজ করত। সে মার্শাল আর্ট ও অস্ত্র চালনায় বিশেষ পারদর্শী বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে বিএসটিআইয়ের অভিযানে তিন প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা

সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ আনসারউল্লাহ বাংলা টিমের এক সদস্য আটক

আপডেট সময় : ১১:০৬:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ১ সেপ্টেম্বর ২০১৯