নারায়ণগঞ্জ ০৩:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জে ফিল্মি স্টাইলে সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯
  • ৩০৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :সিদ্ধিরগঞ্জে প্রাইভেটকার গতিরোধ করে অস্ত্রের মুখে ফিল্মি স্টাইলে এক কাপড় ব্যবসায়ীর সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতুর পশ্চিম ঢালে সাজেদা হাসপাতালের সামনে বৃহস্পতিবার রাত সাড়ে ৭ টার দিকে এ ঘটনা ঘটে। এসময় কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় ছিনতাইকারীরা।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম জানান,কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকার কাপড় ব্যবসায়ী মনির হোসেন তার শ্যালক ইমরানকে সাথে নিয়ে রাজধানীর একটি মার্কেটে দোকান কেনার জন্য টাকা নিয়ে ঢাকায় এসেছিল। কিন্তু বৃহস্পতিবার ওই দোকান কিনতে না পেরে তারা টাকা নিয়ে সন্ধ্যায় কুমিল্লা ফিরছিলেন। তাদের বহনকারী প্রাইভেটকারটি সিদ্ধিরগঞ্জ সাজেদা হাসপাতালের সামনে এলে ছয়টি মোটরসাইকেলে করে আসা আটজন সশস্ত্র ছিনতাইকারী গাড়ি থামিয়ে হাতুড়ি দিয়ে গাড়ির গ্লাস ভেঙে ফেলে। পরে অস্ত্রের ভয় দেখিয়ে গাড়িতে রাখা ৩২ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

র‌্যাব-১১ এর অতিরিক্ত পুলিশ সুপার মো: আলেপ উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কারা এ ঘটনা ঘটিয়েছে তাদের শনাক্ত করার চেষ্টা চলছে। পাশাপাশি মনির হোসেন আদৌ ব্যবসায়ী কিনা এবং ছিনতাই হওয়া এই বিপুল পরিমান নগদ টাকার উৎস কি সে বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে ফিল্মি স্টাইলে সাড়ে ৩২ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ০৯:০৪:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২ অগাস্ট ২০১৯