নারায়ণগঞ্জ ০১:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অভিযানে ৩ দোকানে পলিথিন ব্যাগ রাখায় জব্দসহ জরিমানা যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন মেঘনার পানি আসছে ঢাকায়: ১০ হাজার কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না- মাওলানা আবদুল জব্বার নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

গুজবে কান না দিতে সিদ্ধিরগঞ্জে পুলিশের ক্যাম্পেইন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯
  • ২৭৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :স্স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের নির্দেশনা মোতাবেক ছেলে ধরা গুজবে কান না দেয়ার জন্য সিদ্ধিরগঞ্জের ছয়টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে জনসচেতনতা মূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এসব স্কুলে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।

স্কুলগুলো হলো, সিদ্ধিরগঞ্জের রেবতী মোহন পাইলট উচ্চ বিদ্যালয়, এম ডব্লিউ উচ্চ বিদ্যালয়, সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, লক্ষèীনারায়ণ কটন মিলস উচ্চ বিদ্যালয়, চিত্তরঞ্জণ কটন মিলস উচ্চ বিদ্যালয় ও গোদনাইল উচ্চ বিদ্যালয়।

এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সিনিয়র সহকারী পুলিশ সুপার (ট্রাফিক) মো: সালেহ উদ্দিন আহমেদ। সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শাহীন শাহ পারভেজ, ে ওসি (তদন্ত) সেলিম মিয়া।

উপস্থিত শিক্ষক-শিক্ষার্থী ও অভিবাবকদের উদ্দেশ্যে মো: সালেহ উদ্দিন আহমেদ বলেন, একটি চক্র সরকার এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভাবমূর্তি নষ্ট করার জন্য পরিকল্পিতভাবে গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা চালিয়ে যাচ্ছে। তাই গুজবে কেহ আইন নিজের হাতে তুলে নিবেন না। কাউকে ছেলে ধরা সন্দেহ হলে পুলিশকে জানাবেন। প্রয়োজনে ৯৯৯ এবং ৩৩৩ নাম্বারে ফোন দিয়ে পুলিশকে সহযোগিতা করার আহবান জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি

গুজবে কান না দিতে সিদ্ধিরগঞ্জে পুলিশের ক্যাম্পেইন

আপডেট সময় : ১১:০৯:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুলাই ২০১৯