নারায়ণগঞ্জ ০৫:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

সিদ্ধিরগঞ্জের মতিন প্রধানকে ফোনে বিভ্রান্তি করায় জিডি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯
  • ৪১৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নং ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল কারাগারে হার্ট অ্যাটাক করার মিথ্যা গুজব ছড়িয়ে বিভ্রান্ত সৃষ্টি করার চেষ্টা করায়, সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেছেন আলহাজ্ব আবদুল মতিন প্রধান। যার নং-১০৬০।

জিডিতে উল্লেখ করা হয়েছে, সিদ্ধিরগঞ্জ থানার সাব ইন্সপেক্টর পরিচয় দিয়ে ২০ জুলাই রাত ৮ টা ১২ মিনিটে বিলুপ্ত সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক মতিন প্রধানের ব্যবহৃত ০১৭১১৬৩৩৭৯৬ নাম্বারে ০১৯৫২০৮৪৬২৬ নাম্বার দিয়ে অজ্ঞাত ব্যক্তি ফোন করে জানায়, সাবেক এমপি গিয়াস উদ্দিনের ছেলে সাদরিল কারাগারে হার্ট অ্যাটাক করেছে, তাকে ঢাকার বঙ্গবন্ধু হাসপাতালে নেওয়া হচ্ছে। সাদরিলের পরিবারকে এ খবরটি পৌছে দেন। খবরটি নিশ্চিত হতে ০১৭৯৩৪৮৬৩৩৮ একটি নাম্বার দেয় ফোন দাতা। মতিন প্রধান ০১৭৯৩৪৮৬৩৩৮ নাম্বারে ফোন করলে অপর প্রান্তের ব্যক্তি নিজেকে কারাগারের জেলার আরমান পরিচয় দিয়ে খবরটি সঠিক বলে দাবি করে।

তখন মতিন প্রধান মানবিক দিক বিবেচনা করে দ্রুত এই খবর সাদরিলের পরিবারের কাছে পৌছে দেন। পাশাপাশি খবরটির সত্যতা নিশ্চিত হতে নারায়ণগঞ্জ কারাগারের জেল সুপার সুভাষ ঘোষ ও জেলার শাহ্ রফিকুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তারা জানান, সাদরিল কারাগারে সুস্থ আছেন। খবরটি পুরো মিথ্যা ও গুজব। কেউ প্রতারনার জন্য এই খবর ছড়াচ্ছে।

এধরণের মিথ্যা গুজব ছড়িয়ে বিভ্রান্ত ও কারাগারকে বিতর্কিত করার অপচেষ্টা করা হয়েছে মনে করে বিভ্রান্তকারী প্রতারকদের আইনের আওতায় আনার জন্য মতিন প্রধান জিডি করেছেন বলে জানায়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক শামীম আহমেদ জানায়, জিডির সূত্র ধরে ওই দু,টি মোবাইল নাম্বার ট্রেক করে বিভ্রান্তকারী প্রতারক চক্রের অনুসন্ধান চলছে।

প্রসঙ্গ, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় কাউন্সিলর সাদরিলকে গত ১৮ জুলাই জেল হাজতে প্রেরণ করেন আদালত।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা

সিদ্ধিরগঞ্জের মতিন প্রধানকে ফোনে বিভ্রান্তি করায় জিডি

আপডেট সময় : ১২:৫৫:৩৩ অপরাহ্ন, রবিবার, ২১ জুলাই ২০১৯