নারায়ণগঞ্জ ০২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জে ভাগনি অপহরণের অভিযোগে খালু গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯
  • ২৭২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে সালমা (১৪) নামে এক কিশোরী গাগনিকে অপহরণ করার অভিযোগে খালু শিপন ওরফে সবুজকে(২৮) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার ১২ দিন পর গতকাল শনিবার দুপুরে ঢাকার ডেমরা থানার বক্সনগর এলাকা থেকে ভিকটিমকে উদ্ধার করে পুলিশ।

এ ঘটনায় অপহৃত কিশোরীর মা মাজেদা বাদী হয়ে গতকাল শনিবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অপহৃত কিশোরী ভোলা জেলার চরফ্যাশন থানার কুদ্দুর চর আইচা এলাকার নবী হোসেনের মেয়ে। সে মা বাবার সাথে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া এলাকার মাসুমের বাড়ীতে ভাড়া থাকে।

ধৃত সবুজ সিলেট জেলার জৈন্তাপুর থানার কাহাইগড় প্রথম খন্ড এলাকার মৃত নাজির উদ্দিনের ছেলে।

অভিযোগ সূত্রে জানা গেছে, সালমার পরিবার আর তার খালার পরিবার একই বাসায় ভাড়াটিয়া। ভিকটিমের খালা জান্নাত গার্মেন্টসে চাকরি করে। গত ৮ জুলাই সকাল ৮ টায় সালমা চাকরি করার কথা বলে খালার সাথে বাসা থেকে বের হয়ে যায়। বিকেলে খালা বাসায় ফিরলেও সালামা ফিরেনি। না ফিরার কারণ জিজ্ঞাসা করলে খালা জান্নাত সালমার মাকে জানায়, বাসায় ভুলে একটি কাগজ রেখে আসার কথা বলে সালমা অর্ধেক রাস্তা থেকে ফিরে এসেছে। অন্য দিকে ওই দিনই জান্নাতের স্বামী চাকরির উদ্দেশ্যে ঢাকায় চলে যায়। এর পর থেকে সালামা ও তার খালু আর বাসায় ফিরেনি। পরে জানা যায় ওই দিনই সালামাকে বাসার সামন থেকে ফুঁসলিয়ে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে গেছে তার খালু।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানায়, অপহৃত কিশোরীকে উদ্ধার এবং অপহরণকারী খালুকে গ্রেফতার করা হয়েছে। অপহৃতার মা বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছে। মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে ভাগনি অপহরণের অভিযোগে খালু গ্রেফতার

আপডেট সময় : ১১:৫১:০২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুলাই ২০১৯