নারায়ণগঞ্জ ০২:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জে ফিশপিট ও সাবান কারখানায় অভিযান কারাদন্ড জরিমানা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯
  • ২৭৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে একটি অনুমদনহীন ফিশফিট তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২১০ টন মাছের খাবার জব্দ ও ২ জনকে আটক করে কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। সিলগালা করা হয়েছে কারখানাটি। বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে র‌্যাব-১১ ও প্রাণি সম্পদ অধিদপ্তর যৌথভাবে সানারপাড় কান্দাপাড় এলাকায় এ অভিযান চালায়।

সাজাপ্রাপ্তরা হলো কারখানা মালিক মিজানুর রহমান। তাকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে আদালত। মিজানুর রহমান নোয়াখালী জেলা সদরের গোপিনাথপুর এলাকার ইউসুফ মিয়ার ছেলে। কারখানার কর্মচারী এরশাদ মিয়াকে দিয়েছে ৩ মাসের বিনাশ্রম কারদন্ড। এরশাদ মিয়া নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার নোহাট্টা এলাকার নূরুল ইসলামের ছেলে।

ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম জানান, ক্ষতিকারক এনবিএস আমদানী সরকারি ভাবে নিষিদ্ধ। ট্রেজারী বর্জ্য দিয়ে ফিশফিট(মাছের খাবার) তৈরি করা হাইকোর্টের নিষেধাজ্ঞা রয়েছে। তার পরও এই কারখানায় গোপনে ফিশফিট তৈরি করা হচ্ছিল।

অভিযানে উপস্থিত ছিলেন, র‌্যাব-১১ এর সিপিএসপি কোম্পানি কমান্ডার মেজর নাজমুছ সাকিব, সহকারি পুলিশ সুপার জসিম উদ্দিন ও প্রাণি সম্পদ অধিদপ্তরের ডিস্ট্রিক লাইভস্টক অফিসার ডক্টর মোহাম্মদ এমদাদুল হক তালুকদার।

একই আদালত বিকেল ৪ টায় একই এলাকায় মেসার্স শহীদ সোপ কারখানায় অভিযান চালিয়ে কাপড় ধোয়ার ৫০০ কেজি ডিটারজেন পাউডার জব্দ ও ২ লাখ টাকা জরিমানা করেছে। কাগজপত্র ছাড়াই কারখানাটিতে কাপড় ধোয়ার সাবান ও পাউডার তৈরি করা হচ্ছে।

কারখানা সিলগালা না করে ১৫ দিনের মধ্যে লাইসেন্স ও প্রয়োজনীয় সকল কাগজপত্র ঠিক করার সময় দেয়া হয়েছে বলে জানান ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে ফিশপিট ও সাবান কারখানায় অভিযান কারাদন্ড জরিমানা

আপডেট সময় : ১২:১৮:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯