নারায়ণগঞ্জ ০৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি ওয়াজ থেকে ফেরার পথে ডাকাতির মুখে ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ৫০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১২ রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত আড়াইহাজারের যুবদল নেতাকে সোনারগাঁয়ে কুপিয়ে হত্যা সিদ্ধিরগঞ্জে জমি দখলের চেষ্টার অভিযোগ, নেপথ্যে সাবেক কাউন্সিলর বাদলের সহযোগীদের দাবি প্রবাসের মাটিতে বাংলা গানের সুর ছড়াতে রিয়াদে সংগীতশিল্পী তাসলিমা মৌর ‘মিট দ্য প্রেস’ নারায়ণগঞ্জে বিভিন্ন পূজামণ্ডপ ও ৫ নম্বর ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করেন ঢাকা বিভাগীয় কমিশনার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম

সিদ্ধিরগঞ্জে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর ১৮ লাখ টাকা ছিনতাই

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
  • ৩০৮ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে এক দর্জি ব্যবসায়ীর ১৮ লাখ টাকা ছিনিয়ে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। দুবৃত্তদের মারধরে গুরুতর আহত হয়ে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হয়েছেন ওই ব্যবসায়ী। রবিবার (১৪ জুলাই) বিকেল ৩ টার দিকে ফিল্মি স্টাইলে শিমরাইল মোড়ে এ ঘটনা ঘটে।

ছিনতাইকারীর কবলে পড়া সেলিম মিয়া (৩৫) নরসিংদী জেলার রায়পুর থানার কালিপুর গ্রামের চাঁন মিয়ার ছেলে।
আহত সেলিমের বোন জানায়, জমি কেনার জন্য ১৮ লাখ টাকা নিয়ে তার ভাই সেলিম ঢাকা থেকে বাসে করে নরসিংদী যাচ্ছিলেন। ওই বাসটি শিমরাইল মোড় মেঘালয় কাউন্টারের সামনে আসলে দুইটি মটর সাইকেলে করে আসা ৪ জন গাড়িটির গতিরোধ করে। এদের মধ্যে ২ জন গাড়িতে উঠে সেলিমকে টেনে হেঁচড়ে গাড়ি থেকে নামায়। পরে তাকে মারধর করে টাকা ভর্তি বাজারের ব্যাগটি নিয়ে মটরসাইকেলে চড়ে দ্রুত চলে যায়। এ সময় সেলিম চিৎকার করলে আশপাশের কেউ এগিয়ে আসেনি। তবে কোন হাসপাতালে আছে তা বলতে অপারগতা প্রকাশ করেন।

সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) মাহাবুব উর রহমান জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। তবে কেউ কোনো কিছু বলতে পারেনি। ঘটনার তদন্ত চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিয়ে পাশে দাঁড়ালেন নারায়ণগঞ্জ ডিসি

সিদ্ধিরগঞ্জে ফিল্মি স্টাইলে ব্যবসায়ীর ১৮ লাখ টাকা ছিনতাই

আপডেট সময় : ০১:৩৮:০২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯