নারায়ণগঞ্জ ০২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জে তুলার গোডাউনে আগ্নিকান্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯
  • ২৩৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ড। আটশত টন তুলা পুড়ে গেছে এ অগ্নিকান্ডে। রোববার (১৪ জুলাই) দুপুর সোয়া ১ টার দিকে জালকুড়ি এলাকার এস এম ট্রেডার্স নামক গোডাউনে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

তাৎক্ষনিক ভাবে আগুনের সূত্রপাত বলতে পারেনি কেহ। তবে কয়েকজন শ্রমিক জানায়, বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকান্ড হতে পারে। গোডাউনে কর্মরত কোন শ্রমিকের প্রাণহানি ঘটেনি। অগ্নিকান্ডের আগে ৫ জন শ্রমিক সেখানে কাজ করছিল জানিয়ে গোডাউনের রাখা প্রায় আটশত টন তুলা পুড়ে গেছে বলে দাবি করেন প্রতিষ্ঠানটির ম্যানেজার শহিদুল ইসলাম।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মামুন জানান, নারায়ণগঞ্জ, আদমজী ও হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় বিকেল সোয়া ৪ টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তদন্ত শেষে অগ্নিকান্ডের কারণ জানা যাবে। এ বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হবে।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: বাদশা আলম জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে এসে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে। এতে কোন প্রাণহানির ঘটনা ঘটেনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে তুলার গোডাউনে আগ্নিকান্ড

আপডেট সময় : ০১:৩৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৪ জুলাই ২০১৯