নারায়ণগঞ্জ ০৬:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

সিদ্ধিরগঞ্জে বাস চাপায় ইজিবাইক চালক নিহত : প্রতিবাদে ২ ঘন্টা সড়ক অবরোধ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯
  • ২৬৯ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে ইভা-ইরা নামক যাত্রীবাহী দূরন্ত পরিবহনের সাথে ইজিবাইকের মুখমোখী সংঘর্ষে ঘটনাস্থলেই ইজিবাইক চালক মো: বাবুল মিয়া (৬০) নিহত হয়েছেন।সোমবার (০১ জুলাই) সকাল ৭ টায় নারায়ণগঞ্জ-ডেমরা সড়কের শিমরাইল এ্যাপোলো স্পাত কারখানা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত বাবুল মিয়া ডেমরা থানার সারুলিয়া পশ্চিম হাজীনগর এলাকার মৃত সুদন মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ইকবাল হোসেন নামে একজন জানায়, শিমরাইল মোড় থেকে ডেমরাগামী যাত্রীবাহী দূরন্ত গাড়ি এ্যাপোলো মিল এলাকায় বিপরিত দিক থেকে আসা ইজিবাইকের সাথে মুখমোখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইক চালক নিহত হয়। তখন আমি ৯৯৯ ফোন দেই। পরে থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: ফরিদ উদ্দিন জানান, খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার ও ( ঢাকা-মেট্রো জ-১৪-০৩১০) দূরুন্ত গাড়ি আটক করে থানায় নিয়ে আসি। ঘটনার পর পরই দূরন্ত গাড়ির চালক হেলপার পালিয়ে গেছে। লাশ ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

অপর দিকে ঘটনার প্রতিবাদে সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত ইজিবাইক চালকরা নারায়ণগঞ্জ-ডেমরা সড়কের ৩ টি স্পটে আগুন দিয়ে সড়ক অবরোধ করে। এসময় ২ ঘন্টা সড়ক অবরোধের ফলে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। ঘটনার জন্য দূরন্ত পরিবহনকে দায়ি করে বিচারের দাবি জানায় অবরোধকারীরা। দূরন্ত গাড়ির মালিক সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকার মো: ফরিদ দেওয়ান।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: শহিদুল আলম জানায়, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের শান্ত ও সড়কের আগুন নিবিয়ে যানচলাচল স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনি। ১০ টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে পড়ে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে বাস চাপায় ইজিবাইক চালক নিহত : প্রতিবাদে ২ ঘন্টা সড়ক অবরোধ

আপডেট সময় : ১১:০০:২০ পূর্বাহ্ন, সোমবার, ১ জুলাই ২০১৯