নারায়ণগঞ্জ ১১:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির

সিদ্ধিরগঞ্জে ছাত্রী ধর্ষণকারী শিক্ষকের শাস্তির দাবিতে মানব বন্ধন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯
  • ২৬০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের মিজমিজি কান্দাপাড়া এলাকার অক্সফোর্ড হাই স্কুলের ছাত্রীদের ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃত শিক্ষক আশরাফুল ও রফিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি এবং স্কুলটি বন্ধের দাবিতে মানব বন্ধন করেছে ১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের পাশা পাশি স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক দলের নেতাসহ বিভিন্ন পেশার লোকজন মানব বন্ধনে অংশ গ্রহন করেন। রোববার সকাল ১০ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের, সানারপাড় ও মৌচাক বাসষ্ট্যান্ড এলাকা এ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা বলেন, অভিযুক্তদের এমন শাস্তি দিতে হবে, যাতে ভবিষ্যতে আর কোন শিক্ষা প্রতিষ্ঠানে এ রকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে।

এসময় উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন মিয়া, নাসিক ২নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক ভূইয়া রাজু, মিজমিজি পশ্চিম পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান, এন আলম মেরিট কেয়ার স্কুলের প্রধান শিক্ষক নুরুল আলম, আনন্দলোক উচ্চ বিদ্যালয়ের সভাপতি আব্দুর রহীম মেম্বারসহ প্রমুখ।

মানববন্ধনের খবর পেয়ে ছুটে আসেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) মেহেদী ইমরান সিদ্দিকী ও সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শাহীন শাহ পারভেজসহ বিপুল সংখ্যক পুলিশ সদস্য। মানব বন্ধনকারীদের দাবি পুরনের আশ্বাসদেন পুলিশ কর্মকর্তারা।

এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীদের এক প্রশ্নের জবাবে অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী বলেন, ইতোমধ্যে আমরা অভিযুক্ত দুই শিক্ষককে আটক করেছি। তাদের বিরুদ্ধে দুটি মামলা হয়েছে। ওই মামলায় দুজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যদি আরো কোন ব্ল্যাকমেইলিংয়ের শীকার শিক্ষার্থীর অভিভাবকরা তাদের বিরুদ্ধে মামলা করতে চায় পুলিশ মামলা গ্রহন করবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে ছাত্রী ধর্ষণকারী শিক্ষকের শাস্তির দাবিতে মানব বন্ধন

আপডেট সময় : ০২:০৯:২৪ অপরাহ্ন, রবিবার, ৩০ জুন ২০১৯