নারায়ণগঞ্জ ০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি আইবিএন নিউজ বাংলাদেশ ব্যুরোর ডেপুটি ব্যুরো চিফ হলেন এসএম জহিরুল ইসলাম বিদ্যুৎ দেশীয় অস্ত্রসহ শীর্ষ সন্ত্রাসী রাসেল গ্রেপ্তার বন্দরে তথ্য সংগ্রহে গিয়ে ওসির অসদাচরণের শিকার সাংবাদিক, তীব্র ক্ষোভ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নির্বাচনের জন্য শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে স্নাতক; হাইকোর্টের রুল । নারায়ণগঞ্জে সাপ্তাহিক গণশুনানীতে সেবাপ্রার্থীদের সমস্যা শুনে তাৎক্ষণিক নির্দেশনা ডিসির নারায়ণগঞ্জের জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ড, ঘটনাস্থল পরিদর্শনে ডিসি মো: রায়হান কবির ফতুল্লায় ১ হাজার ৫১০ পিস ইয়াবাসহ ২জন আটক বন্দরে চেকপোষ্টে যাত্রী বাসে তল্লাশিতে ৯ হাজার ৫৫০ পিস ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার পরিচ্ছন্ন নারায়ণগঞ্জ গড়তে নিজ কার্যালয় থেকেই শুরু হচ্ছে জেলা প্রশাসনের বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

অপহরণ করে হত্যার হুমকি দিয়ে মুক্তিপণ আদায় গ্রেফতার- ২ : ভিটটিম উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯
  • ২৮৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : কাপড় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যার হুমকি দিয়ে মুক্তিপণ আদায়ের অভিযোগে স্বামী-স্ত্রী গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। শুক্রবার(১৪ জুন) দুপুরে নারায়ণগঞ্জ মহানগরের ৯ নং ওয়ার্ড জালকুড়ি সিকদারবাড়ী এলাকার আওয়ামীলীগ নেতা মজিবুর রহমানের বাড়ীর ৫ তলার একটি ফ্যাট বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাদেরকে গ্রেফতার ও ভিকটিমকে উদ্ধার করে।

ধৃতরা হলো, হবীগঞ্জ জেলার আজমেরীগঞ্জ থানার রসুলপুর গ্রামের মো: তোতা মিয়ার ছেলে অপহরণকারী মো: সজল ইসলাম(২৮) ও তার স্ত্রী মৌসমী আক্তার মিতু(২৫)।

অপহৃত কাপড় ব্যবসায়ী মো: ইমরান(২৮) নড়াইল জেলা সদর থানার আউরিয়া এলাকার মৃত রাঙ্গা মোল্লার ছেলে।

জানা গেছে, ঢাকার উত্তর খান থানার চামুরখান মোড় এলাকা থেকে গত ১১ জুন সকাল ৯ টায় মো: ইমরানকে অপহরণ করা হয়। পরে তাকে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি সিকদারবাড়ী এলাকায় স্থানীয় আওয়ামীলীগ নেতা মজিবুর রহমানের বাড়ীর ভাড়াটিয়া মো: সজল ইসলামের ফ্যাট বাসায় আটক রেখে হত্যা করার হুমকি দিয়ে মোবাইল ফোনে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। ইমরানের স্বজনরা দু,দফায় বিকাশে ২৫ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পরও তাকে না ছেড়ে আরো টাকা দাবি করা হয়। এ বিষয়ে অপহৃত ইমরানের স্ত্রী ইয়াসমিন উত্তর খান থানায় একটি সাধারণ ডায়েরী করেন।

এ দিকে শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে সিদ্ধিরগঞ্জের ওই বহুতল বাড়ীর ৫ তলার ভাড়াটিয়া মো: সজল ইসলামের ফ্যাট বাসায় বাচাঁও বাঁচাও চিৎকার শুনে প্রতিবেশীদের সন্দেহ হলে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশকে জানায়। খবর পেয়ে থানার উপ-পরিদর্শক মো: আবদুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে বেলা ১২ টার দিকে ওই বাসায় অভিযান চালিয়ে অপহৃত ইমরানকে উদ্ধার ও সজল ইসলাম এবং তার স্ত্রী মৌসমী আক্তার মিতুকে গ্রেফতার করে। পরে খবর পেয়ে ইমরানের স্বজনরা সিদ্ধিরগঞ্জ থানায় ছুটে যান।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক মো: আবদুর রাজ্জাক জানায়, অভিযান চালানোর পর জানতে পারি ইমরানকে অপহরণ করে ওই বাসায় আটক রাখা হয়েছে। অপরণের সাথে জড়িত রয়েছে একটি সঙ্গবন্ধ চক্র। ঘটনার সাথে জড়িত থাকায় সজল ইসলাম ও তার স্ত্রী মিতুকে গ্রেফতার করা হয়েছে। বাকীদের গ্রেফতার করার চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে রাস্তায় ময়লা ফেললে কঠোর ব্যবস্থা : ডিসি

অপহরণ করে হত্যার হুমকি দিয়ে মুক্তিপণ আদায় গ্রেফতার- ২ : ভিটটিম উদ্ধার

আপডেট সময় : ১০:৫০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০১৯