নারায়ণগঞ্জ ০৫:২৫ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির জেলাবাসীর দাবি এসপি শুধু বস্তিতে নয়,অপরাধীদেরপৃষ্ঠপোষক ও গডফাদারদেরও ধরতে হবে সোনারগাঁয়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য কুরআন শরীফ প্রদান নবাগত এসপির কাছে যানজট,ছিনতাই,চাঁদাবাজ মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন চান নারায়ণগঞ্জবাসী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা ডেঙ্গু প্রতিরোধে সদরে উপজেলার ১৫৮ স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার – ২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ গ্রেফতার-১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯
  • ৩১৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : দরিদ্র পিতার অসুস্থতার সুযোগে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে আবু কালাম শিকদার (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। বুধবার দুপুরে আদমজী সুমিলপাড়া মুনলাইট সিনেমা হল এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ধৃত কালাম ওই এলাকার আব্দুল বারেক মিয়ার বাড়ির ভাড়াটিয়া। তার পিতার নাম সলেমুদ্দি শিকদার।

মামলার তদন্তকারী কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, ধর্ষিতার পিতা অসুস্থ থাকায় তাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে এর আগেও একাধিকবার ধর্ষণ করেছে অভিযুক্ত আবু কালাম। গত মঙ্গলবার বাসায় একা পেয়ে আবারো কিশোরীকে ধর্ষণ করে। ঘটনা প্রকাশ পাওয়ার পর বুধবার সকালে ধর্ষিতার চাচা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর শাহীন শাহ্ পারভেজ জানান, কিশোরীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আবু কালামকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। ডাক্তারী পরীক্ষার জন্য ধর্ষিতাকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির

সিদ্ধিরগঞ্জে ১৩ বছরের কিশোরীকে ধর্ষণ গ্রেফতার-১

আপডেট সময় : ০১:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ১২ জুন ২০১৯