নারায়ণগঞ্জ ০৯:০৪ অপরাহ্ন, শনিবার, ১১ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

সিদ্ধিরগঞ্জ থেকে পালিয়ে যাওয়া প্রবাসীর স্ত্রী প্রেমিকসহ গ্রেফতার মালামাল উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯
  • ২৯৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সৌদিআরব প্রবাসী স্বামীর নগদ টাকা ও মালামাল নিয়ে পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যাওয়া স্ত্রী দুই সন্তানের জননী ইয়াসমিন আক্তার পলি (৩৪) এবং প্রেমিক সালেহ আহমেদ পলাশকে গ্রেফতার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গত মঙ্গলবার দুপুরে সিলেটের শাহপরাণ থানার মেজর টিলার কে.কে. গার্ডেন থেকে পুলিশ তাদের গ্রেফতার ও মালামাল উদ্ধার করে। বুধবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ধৃত সালেহ আহমেদ পলাশ সিলেট জেলার জালালাবাদ থানার আখালিয়া জৈগিপাড়া গ্রামের মুক্তার আহমেদের ছেলে। আর প্রবাসী মোঃ আলী হোসেনের স্ত্রী ইয়াসমিন আক্তার পলি লীপুর জেলার রায়পুর থানার মধুপুর এলাকার আবু ইউছুফের মেয়ে।

সৌদি প্রবাসী মো: আলী হোসেন জানায়, বিগত ২৫ বছর ধরে তিনি সৌদি আরবে ব্যবসা করছেন। ১৭ বছর আগে ইয়াসমিন আক্তার পলির সাথে বিয়ে হয়। তাদের সংসারে ১৩ ও ৮ বছরের দুই সন্তানের জন্ম হয়েছে। কিন্তু আমি বিদেশে থাকার সুযোগে ফেইসবুকে সিলেটের সালেহ আহমেদ পলাশের সাথে সম্পর্ক গড়ে তুলে পলি। যা পরকীয়া প্রেমে রূপ নেয়। প্রেমিকের যোগসাজসে গত ৩০ এপ্রিল দুপুরে সগদ ৭ লাখ টাকা, ৫ লাখ টাকা মূল্যের ১১ ভরি স্বর্ণালঙ্কার, নিত্য ব্যবহার্য ইলেক্ট্রিক পণ্য, ফ্রীজ, এসি, আসবাবপত্রসহ ৮ লাখ টাকার মালামাল নিয়ে প্রেমিকের সাথে সিলেট চলে যায়। খবর পেয়ে আমি দেশে ফিরে এসে ১৭ মে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করি।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক জয়নাল আবেদীন জানান,স্বামীর অভিযোগের প্রেক্ষিতে সিলেট থেকে তাদের গ্রেফতার ও চুরিকৃত মালামাল উদ্ধার করে থানায় নিয়ে আসি। তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ থেকে পালিয়ে যাওয়া প্রবাসীর স্ত্রী প্রেমিকসহ গ্রেফতার মালামাল উদ্ধার

আপডেট সময় : ১১:৪২:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২২ মে ২০১৯