নারায়ণগঞ্জ ১০:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার বিন মিশাল ট্রাভেলসের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে রিয়াদে সংবাদ সম্মেলন রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কের আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ

সিদ্ধিরগঞ্জে ২০ লাখ টাকার জুস ধ্বংস কারখানা সিলগালা ৪ জনকে কারাদন্ড

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শিমরাইল উত্তরপাড়া এলাকায় সাদিয়া ফুড বেভারেজ এন্ড ক্যামিকেল ইন্ড্রাষ্ট্রিজ নামক নকল জুস তৈরির কারখানায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার ভেজাল জুস ধ্বংশ করেছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। পাশাপাশি কারখানার ম্যানেজারসহ ৪ জনকে আটক করে প্রত্যেককে ৭ দিনের কারাদন্ড প্রদান করে, কারখানাটি সিলগালা করে দিয়েছে আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম।

গতকাল রোববার দুপুর ২ টা থেকে বিকেল ৬ টা পর্যন্ত একটানা ৪ ঘন্টা ব্যাপী চলে এ অভিযান। সাজাপ্রাপ্তরা হলো, কারখানার ম্যানেজার নাজমুল আলম (৩৫), ক্যামিষ্ট রাজন হোসেন সিকদার (২২), কর্মচারী বিলাল হোসেন(২৭) ও এনায়েত হোসেন (৩৪)।

সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র‌্যাব ১১ এর সিপিসি ১ এর মেজর নাজমুস সাকিব জানান, বিএসটিআই‘র অনুমোদন ছাড়াই জনস্বাস্থ্যের তিকারক বিষাক্ত কেমিকেল দিয়ে জনৈক আলমগীর নামে এক লোক দীর্ঘদিন ধরে নকল তাহা ফ্রটু জুস, ক্রাউন ম্যাঙ্গো জুসসহ বিভিন্ন আইটেমের জুস তৈরি করে সরকারের ভ্যাট ফাঁকি দিয়ে বাজারজাত করে আসছিল। ওই জুসে মিশ্রিত সোডিয়াম বেনজয়েট ক্যামিকেল মানব দেহের লিভারের জন্য মারাত্মক তিকারক। তিনি আরো জানান, কারখানা থেকে বাজারজাত করার জন্য বোতলজাতকৃত আনুমানিক ২০ লাধিক টাকার উদ্ধারকৃত জুস, কারখানার সামনে এলাকাবাসীর উপস্থিতিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ জাহাঙ্গীর আলম ধ্বংস করে কারখানাটি সিলগালা করে দেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ

সিদ্ধিরগঞ্জে ২০ লাখ টাকার জুস ধ্বংস কারখানা সিলগালা ৪ জনকে কারাদন্ড

আপডেট সময় : ০২:১৭:৪২ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯