নারায়ণগঞ্জ ০৪:০২ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন বন্দরে বাড়ি থেকে ডেকে এনে যুবককে কুপিয়ে হত্যা নারায়ণগঞ্জে গ্রাম আদালতের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত রুপগঞ্জে নবগঠিত রুপগঞ্জ টেলিভিশন মিডিয়ার ক্লাবের কমিটি ঘোষণার ২৪ ঘন্টার মধ্যেই ১১ সদস্যের অব্যাহতি রূপগঞ্জ টেলিভিশন মিডিয়া ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা হাউজিংয়ে আজিজের বহুতল ভবনে জ্বলছে অবৈধ গ্যাসের চুলা, বছরে লক্ষ টাকার রাজস্ব বঞ্চিত উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় ঈদকে সামনে রেখে বিশৃঙ্খলা এড়াতে ডিসি রায়হান কবিরের কঠোর নির্দেশনা যাত্রীবাহী বাসে অভিযানে ১০ কেজি গাজাসহ কারবারি আটক স্বচ্ছ, সহজ ও আধুনিক সেবা নিশ্চিত করতে ভূমিসেবা মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ.ডিসি রায়হান কবির আড়াইহাজারে ‘সুজন’-এর দ্বি-বার্ষিক সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

নারায়ণগঞ্জ শহরে স্বপ্ন. প্যারিস বাগেট ও বনফুলকে অর্থদন্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯
  • ৫৩১ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ শহরের মিশনপাড়া এলাকায় ডিপার্টমেন্টাল স্টোর ‘স্বপ্ন’ কে ৫০ হাজার, বনফুলকে ১০ হাজার  ও প্যারিস বাগেটকে ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে কোয়েল পাখি, কবুতর বিক্রি নিষেধ ও দ্রব্য মূলের দাম সঠিক ভাবে নির্ধারণ সহ পঁচা পণ্য দ্রব্য বিক্রি না করতে কঠোর হুশিয়ারী দেওয়া হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণের করা হবে বলে সতর্ক করেন আদালত।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার, শেখ মেজবাহ উল সাবেরিন ও নুসরাত তারা খানমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।

আদালত সূত্রে জানা গেছে, স্বপ্ন ষ্টুরে পঁচা মাছ-মাংস, পঁচা মশলা ও অতিরিক্ত মূলে পণ্যদ্রব্য বিক্রি করতে দেখা যায়। এসব অপরাধের কারণে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পঁচা মশলা জব্দ করার পাশাপাশি তাদের সর্তক করা হয়েছে পঁচা মাছ মাংসগুলো ঢাকায় ফেরত পাঠানোর জন্য ও পণ্যদ্রব্যের সঠিক দাম নির্ধারণ করার জন্য। অন্যথায় পরবর্তীতে অভিযানে একই ধরনের অপরাধ দেখা গেলে আইনগত কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্বপ্নের অভিযান শেষে বনফুল নামে মিষ্টির দোকানে অভিযান পরিচালনা করা হয়। এসময় অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি রাখা সহ বিভিন্ন খাবার তৈরি করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি অপরাধে প্যারিস বাগেটকে ৭০ হাজার টাকা জরিমানা করেন আদালত।

ম্যাজিস্ট্রেটরা জানান, পবিত্র মাহে রমজান উপলে ভোক্তাদের অধিকার সংরণে জেলা প্রশাসক রাব্বী মিয়ার নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। পুরো রমজান মাস জুড়ে এ অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ‘ভূমিসেবা মেলা ২০২৬’ এর উদ্বোধন

নারায়ণগঞ্জ শহরে স্বপ্ন. প্যারিস বাগেট ও বনফুলকে অর্থদন্ড

আপডেট সময় : ০৯:৩২:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০১৯