নারায়ণগঞ্জ ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি যুবদল নেতার দখলে থাকা তাঁতি লীগ নেতার অফিস এখন মাদকের আখড়া! নারায়ণগঞ্জে কল্যাণী খাল দখলমুক্ত করতে জেলা প্রশাসনের উচ্ছেদ অভিযান অভিযানে ৩ দোকানে পলিথিন ব্যাগ রাখায় জব্দসহ জরিমানা যুক্তির সমীরণে প্রাচ্যের ডান্ডি’: নারায়ণগঞ্জে ১৫ জুন শুরু হচ্ছে উপজেলা বিতর্ক উৎসব-২০২৬ জলাবদ্ধতা ও মশাবাহিত রোগ প্রতিরোধে ড্রেন পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে ইউএনও ফয়েজ উদ্দিন মেঘনার পানি আসছে ঢাকায়: ১০ হাজার কোটি টাকার মেগা প্রকল্প উদ্বোধনের অপেক্ষায় বাজেটে তিনটি বিষয় গুরুত্ব না দিলে অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় : বিকেএমইএ সভাপতি জামায়াতে ইসলামী প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করে না- মাওলানা আবদুল জব্বার নারায়ণগঞ্জে শব্দ দূষণবিরোধী অভিযান: ৪ যানবাহনকে জরিমানা, হর্ন জব্দ

সিদ্ধিরগঞ্জে ৬’বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার ১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯
  • ৩৪৩ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে পাখির ডিম ও ঘুড়ির প্রলোভনে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক মাদকাসক্ত যুবকের বিরুদ্ধে। ঘটনা জানাজানির পর সেই যুবককে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী। ঘটনা ঘটে গতকাল শুক্রবার বিকেলে থানার নিউ আইলপাড়া পাঠানটুলি এলাকায় ।
এলাকাবাসী ও থানা পুলিশের সূত্রে জানা গেছে, ফতুল্লাহ মডেল থানার অর্ন্তগত কুতুবপুর এলাকার জসিমউদ্দিন জসু’র ছেলে রুহুল আমিন এলাকায় মাদকাসক্ত হিসেবে পরিচিত। সে এলাকায় মাদক বিক্রির সাথেও জড়িত। শুক্রবার সকালে সে আইলপাড়া এলাকায় আসে। এ সময় বাসার পাশের রাস্তায় ৬ বছরের শিশুটি খেলা করছিলো। তারপর রুহুল আমিন শিশুটিকে পাখির ডিম ও ঘুড়ির প্রলোভন দেখিয়ে নিয়ে ধর্ষণ করে।
এদিকে শিশুটির সন্ধানে খোঁজাখুঁজি শুরু করে তার পরিবার। বিকেলে শিশুটিকে বাসার সামনে দিয়ে যায় রুহুল। এ ব্যাপারে শিশুটি বাসায় এসে পুরো ঘটনাটি তাঁর বাবা মাকে জানায়। পরে এলাকাবাসী রুহুল আমিনকে আটক করে পুলিশে দেয়। এ ব্যাপারে শিশুটির বাবা সিদ্ধিরগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) জসীম উদ্দীন বলেন, অভিযোগের ভিত্তিতে রুহুল আমিনকে আটক করা হয়েছে। শিশুটির নিখোঁজ হওয়ার পর থেকে বাড়ির সামনের সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। শিশুটিকে ডাক্তারী পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।##############

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শীঘ্রই কুতুবপুরে মাদক-সন্ত্রাসবিরোধী অভিযান: এসপি মিজানুর রহমান মুন্সি

সিদ্ধিরগঞ্জে ৬’বছরের শিশুকে ধর্ষনের অভিযোগে গ্রেফতার ১

আপডেট সময় : ০৮:১০:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ এপ্রিল ২০১৯