নারায়ণগঞ্জ ০৬:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ সরকারি সেবা সম্পর্কে শিক্ষার্থীদের ধারণা দিতে নারায়ণগঞ্জ সদরে ব্যতিক্রমী কর্মসূচি ‘A Day in A Office’অনুষ্ঠিত আড়াই হাজার মসজিদের ভিতর থেকে উদ্ধার হল পুলিশের লুট হাওয়া পিস্তল

যানজটে স্থবির ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীরা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯
  • ৩১১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সকাল থেকেই তীব্র যানজটের কবলে পড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সিদ্ধিরগঞ্জের শিমরাইল ও কাঁচপুর ব্রিজ এলাকা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন ওই পথে চলাচলকারী যাত্রীরা।
জানা গেছে, কাঁচপুর ব্রিজের পূর্ব পাশে ঢাকা-সিলেট মহাসড়কের সংযোগ সড়কের ইউলুপের কাজ চলছে। আগামী ১৬ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে কাঁচপুর দ্বিতীয় সেতু উদ্বোধন করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। এ কারণে দ্রæত ইউলুপের গার্ডারের কাজ চলছে।
তাছাড়া কাঁচপুর-মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু প্রকল্পের কর্মকর্তারা প্রয়োজনের কারণে রাস্তার অনেকটা বন্ধ করে কাজ করায় এ তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এদিকে শুক্র ও শনিবার সপ্তাহিক ছুটি এবং রোববার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে সরকারি বন্ধ থাকায় অনেকে তিনদিনের ছুটি পেয়ে গ্রামের বাড়িতে যাওয়ায় পরিবহন ও যাত্রীদের চাপ বেড়েছে। এতে যানজটও বেড়েছে।
নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের টিআই (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন বলেন, ঢাকা-সিলেট সংযোগ সড়কের ইউলুপের কাজ চলছে। সেখানে রাস্তা বন্ধ করে গার্ডার বসানো হচ্ছে। সে জন্যই সকাল থেকে শিমরাইল ও কাঁচপুরে ভয়াবহ যানজটের সৃষ্টি হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই

যানজটে স্থবির ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যাত্রীরা

আপডেট সময় : ০৪:৫২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০১৯