নারায়ণগঞ্জ ০৬:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জ থেকে ২ মানব পাচারকারী গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯
  • ২৬৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের আটি ভূমিপল্লী আবাসিক এলাকার একটি ভবনের ফাট বাসা থেকে শেফালী বেগম(৫০) নামে এক মানব পাচারকারী ও মক্ষীরানিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে কদমতলী এলাকা থেকে সহযোগী মামুনকে(৩৫) গ্রেফতার করা হয়। ধৃত শেফালীর জিম্মা থেকে ২২ বছরের এক যুবতীকে উদ্ধার করে র‌্যাব।
গোপনসূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ৯ ফেব্রুয়ারি(শনিবার) রাতে র‌্যাবের একটি আভিযানিক দল তাদের গ্রেফতার করে। রোববার (১০ ফেব্রুয়ারী) দুপুরে আদমজীতে অবস্থিত র‌্যাব-১১ এর সি.পি.এস.সি ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো: জসিম উদ্দিন চৌধুরী(পিপিএম) স্বাক্ষরীত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, ধৃতদের জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, শেফালী বেগম দীর্ঘ কয়েক বছর ধরে নারায়ণগঞ্জে বিভিন্ন আবাসিক এলাকায় ফ্যাট বাসা ভাড়া নিয়ে ফ্যামিলি বসবাসের ছদ¥বেশে পতিতাবৃত্তির ব্যবসা করে আসছে। দেশের বিভিন্ন জেলা থেকে একটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের মাধ্যমে যুবতী মেয়েদের অধিক বেতনে চাকুরীর প্রলোভন দেখিয়ে তার বাসায় এনে জিম্মি করে জোরপূর্বক তাদের দিয়ে অসামাজিক (পতিতাবৃত্তি) কাজ করতো। তাছাড়া তার অধীনে অনেক যৌনকর্মী ও খদ্দের রয়েছে। গ্রেফতারকৃত মামুন তার একজন নিয়মিত খদ্দের। পরিচয়ের সূত্রে মামুন উদ্ধারকৃত ভিকটিমকে অধিক বেতনে চাকুরির প্রলোভন দেখিয়ে ঢাকায় নিয়ে আসে। প্রথমে ভিকটিমকে ঢাকার কমলাপুর এলাকায় একটি আবাসিক হোটেলে রাখে। মামুন হোটেল কে জোরপূর্বক ভিকটিমের সাথে দৈহিক মিলনের চেষ্টা করে। পরে চাকুরী দেয়ার নামে ভিকডিমকে ১০ হাজার টাকার বিনিময়ে মক্ষীরানি শেফালি বেগমের হাতে তুলে দেয়। শেফালি বেগম ভিকটিমকে তার বাসায় জিম্মি ও মারধর করে নিয়মিত খদ্দেরদের সাথে অসামাজিক কাজে লিপ্ত হতে বাধ্য করতো।
ধৃত শেফালি বেগম ও মামুনের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মানব পাচার আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন বলে র‌্যাব জানায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জ থেকে ২ মানব পাচারকারী গ্রেফতার

আপডেট সময় : ১১:৫৩:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ ফেব্রুয়ারী ২০১৯