নারায়ণগঞ্জ ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির

সিদ্ধিরগঞ্জে হাত-পা বাঁধা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯
  • ৩৪৭ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ মহানগরের ৬ নং ওয়ার্ড সিদ্ধিরগঞ্জ থেকে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নাঈমা আক্তার নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার(৭ ফেব্রুয়ারি) দুপুরে আদমজী নতুন বাজার এলাকার হান্নান মিয়ার ভাড়া বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ বাগেরহাট জেলার দেলোয়ার মোল্লার মেয়ে। হত্যা করার সন্দেহে নিহতের স্বামী শহিদুল ইসলামকে আটক করেছে পুলিশ।

স্থানীয়দের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, সিদ্ধিরগঞ্জের আদমজী নতুন বাজার এলাকায় ছোট ভাই আমিনুলের ভাড়া বাসায় স্ত্রী নাঈমাকে নিয়ে বসবাস করেন শহিদুল। ছোট ভাইয়ের স্ত্রী খাদিজা বৃহস্পতিবার দুপুরে নাঈমাকে ডাক দিতে গেলে ঘরের আড়ার সাথে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় নাঈমার ঝুলন্ত লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পুলিশের ধারনা পারিবারিক কলহের জের ধরে শ্বাসরোধে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখে স্বামী। এঘটনায় স্বামী শহিদুল ইসলামকে আটক করা হয়েছে এবং হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি

সিদ্ধিরগঞ্জে হাত-পা বাঁধা এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট সময় : ১০:৪২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৭ ফেব্রুয়ারী ২০১৯