নারায়ণগঞ্জ ১০:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯
  • ৩১১ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি ঃ সিদ্ধিরগঞ্জে পরিবহন সেক্টরে শৃঙ্খলা রক্ষা, সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, চালক ও সহযোগী চালকদের সচেতনতা ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যে পরিবহন চালক ও হেলপারদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতমঙ্গলবার (২৯ জানুয়ারী)বিকেলে সাইলোরোড ট্রাক কাভারভ্যান মালিক সমিতি কার্যালয়ের সামনে জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে জেলার বিভিন্ন এলাকার শতাধিক পরিবহন চালক ও হেলপার অংশ নেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার সুবাশ চন্দ্র সাহা, নারায়ণগঞ্জ জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) প্রশাসন মোল্ল্যা তাসলিম হোসেন, টিআই গোলাম মোস্তফা, টিআই মোঃ শরীফ-উল-ইসলাম, টিআই মোঃ জিয়াউল করিম, বাংলাদেশ ট্রাক কভ্যার্ডভ্যান মালিক সমিতির সিদ্ধিরগঞ্জ সাইলো শাখার সভাপতি আলহাজ্ব আনিছুর রহমান, উপদেষ্টা এস এম নিজামউদ্দিন, যুগ্ন সম্পাদক হাজী মোঃ মুক্তার হোসেন ও সালাম মাহমুদ, সাধারণ সম্পাদক মোঃ সেলিম সরকার, আন্তঃজেলা ট্রাক চালক ইউনিয়ন সাইলো শাখার সভাপতি আলহাজ্ব মোঃ কবির হোসেন, শ্রমিক নেতা হাজী নুরুল ইসলাম, মোঃ নায়েব আলী, মোঃ ইউনুছ মিয়া, নূর নবী, রফিকুল ইসলাম রতন, মোঃ ফরহাদ হোসেন প্রমূখ।
কর্মশালায় চালক ও হেলপারদের উদ্দেশ্য করে বলা হয়, লাইসেন্স ছাড়া গাড়ি চালাবেন না। তাছাড়া কোনো গাড়ি চালানোর পূর্বে আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, ওই যানবাহনের কাগজপত্র বা ফিটনেস ঠিক আছে কিনা। সবসময় সতর্ক থেকে গাড়ি চালাতে হবে।
পাশাপাশি যাত্রী, চালক ও পথচারীরা যাতে কোনো ধরনের দুর্ঘটনার শিকার না হন সে বিষয়টি বিবেচনায় এনে গাড়ি চালাতে হবে। তাহলেই সড়ক দুর্ঘটনা কমে আসবে।
এছাড়াও অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং এড়িয়ে চলা ও গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করার জন্য চালক ও হেলপারদেও প্রতি আহ্বান জানানো হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

জেলা ট্রাফিক বিভাগের উদ্যোগে সিদ্ধিরগঞ্জ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:১৬:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ জানুয়ারী ২০১৯