নারায়ণগঞ্জ ১২:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম

সিদ্ধিরগঞ্জে পাঁচতারা সংসদের উদ্যোগে পিঠা উৎসব

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯
  • ২৮৪ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নাসিক ৫ নং ওয়ার্ডের সাইলো এলাকায় গ্রাম বাংলার ঐতিহ্য পিঠা উৎসব উদযাপিত হয়েছে। পাঁচতারা সংসদের উদ্যোগে মঙ্গলবার(২২ জানুয়ারি) বিকেলে এই পিঠা উৎসবের আয়োজন করা হয়। এই উৎসবে বিভিন্ন এলাকার অর্ধশতাধিক নরী বিভিন্ন রকমের পিঠা নিয়ে অংশ গ্রহন করেন। পরে আমন্ত্রিত অতিথিরা পিঠার সাদ ও মান নির্ণয় বিচার বিবেচনা করে তিনজনকে বিজয়ী ঘোষনা করেন। উৎসবে অংশ গ্রহনকারী সবাইকে পুরস্কৃত করা হলেও বিজয়ী প্রথম,দ্বিতীয় ও তৃতীয় জনকে দেওয়া হয় বিশেষ পুরস্কার।

নাসিক ৫ নং ওয়ার্ডের পাঁচতারা সংসদের সভাপতি আলীআকবর খানের সভাপতিত্বে এ পিঠা উৎসবের প্রধান অতিথি নারায়ণগঞ্জ মহিলা সংস্থর চেয়ারম্যান সালমা ওসমান লিপি উপস্থিত হতে না পারায় প্রধান অতিথির আসন গ্রহন করেন সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী ইয়াছিন মিয়া।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিক, প্রচার সম্পাদক তাজিম বাবু, নাসিক ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মনোয়ারা বেগম, বাংলাদেশ কাভার্ডভ্যান মালিক সমিতি সাইলো শাখার সভাপতি হাজী আনিছুর রহমান(সানি), সাবেক ছাত্রলীগ নেতা নাজমুল হক খোকা, আওয়ামীলীগ নেতা রমজান আলী, বাদল মেম্বার ও যুবলীগ নেতা মাসুদ রানা।

প্রধান অতিথি হাজী ইয়াছিন মিয়া বলেন, গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে এই উৎসব আরো ব্যাপক ভাবে করা দরকার। প্রতিবছর এই পিঠা উৎসব উদযাপনের জন্য থানা আওয়ামীলীগের পক্ষ থেকে পাঁচতারা সংসদকে সর্বাত্বক সহযোগীতা করার আশ্বাস প্রদান করেন তিনি। প্রতিযোগীতা শেষে উপস্থিত দর্শকদের মাঝে সকল পিঠা বিতরণ করে দেওয়া হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

সিদ্ধিরগঞ্জে পাঁচতারা সংসদের উদ্যোগে পিঠা উৎসব

আপডেট সময় : ০৪:০৩:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জানুয়ারী ২০১৯