নারায়ণগঞ্জ ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান সৌদিতে পাসপোর্ট জটিলতা নিরসনে সমন্বিতভাবে কাজ করছে দূতাবাস: রাষ্ট্রদূত সোনারগাঁয়ে নবাগত উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যোগদান শিক্ষার্থীদের মাঝে সরকারি কার্যক্রম তুলে ধরতে সদর ইউএনও অফিসে অবহিতকরণ সভা ভূমি সেবায় ‘জিরো টলারেন্স’নীতি ঘোষণা ও বিভিন্ন পদক্ষেপ গ্রহণ সহ অনিয়মে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিসির সোনারগাঁয়ে ৩২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক

সিদ্ধিরগঞ্জে জমি দখলে বাধা দেওয়ায় ৩ জনকে রক্তাক্ত জখম

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯
  • ৩৮৫ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের সিআইখোলা এলাকায় আয়নাল হকগংদের ৭১ শতাংশ জমি জোরপূর্বক দখল করে নিতে মরিয়া হয়ে উঠেছে নাজিম উদ্দিন নজুগং। রোববার(৬ জানুয়ারি) বেলা ১১ টায় নজুগং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে জমিতে উঠানো স্থাপনা ভাংচুর করতে গেলে প্রতিপক্ষ বাধা দেয়। তখন নজু বাহিনী শাহজাহান,রুবেল ও ফালানি বেগমকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। এ ঘটনায় ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে আহত শাহজাহান।
অভিযোগ জানা গেছে, আদলাতে বিচারাধীন মামলা থাকা সত্তেও নাসিক ১ নং ওয়ার্ডের সিআইখোলা এলাকায় পৈত্রিক ওয়ারিশ সূত্রে পাওনা আইনাল হক গংদের ৭১ শতাংশ জমি জবর দখল করে নিতে উঠেপড়ে লেগেছে একই এলাকার নাজিম উদ্দিন নজুগং। জমিতে গড়ে তুলা স্থাপনা ভেঙ্গে দখল নিতে রোববার বেলা ১১ টায় একই এলাকার মৃত আমির হোসেনের ছেলে নাজিম উদ্দিন নজু, মৃত জমির আলীর ছেলে ইব্রাহীম, মৃত আমির আলীর ছেলে ইসমাইল, ইসরাফিলের ছেলে সোহান, শাওন, ইব্রাহীমের ছেলে মোন্না, নজুর ছেলে সাহাব উদ্দিন, সাইফুল ও সওকতসহ আরো অজ্ঞাত ১৫/২০ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে হামলা চালায়। স্থাপনা ভাংচুর করার চেষ্টা করলে প্রতিপক্ষের লোকজন বাধা দেয়। তখন আলসানের ছেলে শাহজাহান, আইনাল হকের ছেলে রুবেল ও শহীদুল ইসলামের স্ত্রী ফালানি বেগমকে দাঁড়ালো অস্ত্র দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে হামলাকারীরা। এসময় আহতদের আতœচিংকারে আশপাশের লোকজন ছুটে আসলে বিভিন্ন হুমকি ধমকি দিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়। এ হামলা মারধরের ঘটনা আহত শাহজাহান বাদী হয়ে উল্লেখিত ব্যক্তিদের আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। থানার এসআই শামীম অভিযোগ তদন্তকারী কর্মকর্তা নিযুক্ত হয়েছেন।
আইনালহক জানান, ১৪৬ নং সিদ্ধিরগঞ্জ মৌজার সি.এস ও এস.এ ৫৬১ নং খতিয়ানের ১৫৭৬ নং দাগে ৭১ শতাংশ জমি পৈত্রিক ওয়ারিশ সূত্রে মালিক হয়েছে ১৩ জন। কিন্তু মাত্র একজন অংশিদারের কাজ থেকে নাজিম উদ্দিন নজুগং কিছু জমি কিনে সমস্ত জমি দখল করতে মরিয়া হয়ে উঠে। ইতোমধ্যে জমির অধিকাংশই তারা দখলে নিয়ে স্থাপনা নির্মাণ করেছে। জমি উদ্ধার করতে নজুগংদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ বিজ্ঞ যুগ্ন জেলা জজ ১ম আদলতে একটি দেওয়ানী মামলা দায়ের করা হয়েছে। যার নং ৬০/২০১৮। মামলাটি চলমান রয়েছে। তিনি ক্ষোভের সাথে জানায়, কোটি কোটি টাকার জমি থাকার পরও আমরা আজ অসহায়। দিনমজুরী করে সংসার চালাতে হচ্ছে। আর্থিক ভাবে সচ্চল না থাকায় নজুগং টাকা ও স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে আমাদের জমি দখল করে রেখেছে। যেটুটু বাকী আছে তাও দখল করতে মরিয়া হয়ে উঠেছে। প্রতিনিয়তই প্রাণ নাশের হুমকি দিচ্ছে। এতে জমির সকল অংশিদারগন স্বপরিবারে জীবনের চরম নিরাপত্তাহীনতা ভোগছি। তিনি প্রশাসনের সহযোগীতা কামনা করেন।
জমি দখল ও হামলার ব্যাপরের নাজিম উদ্দিন নজুর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও সম্ভব হয়নি। বাড়ীতে গিয়েও তাকে পাওয়া যায়নি। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করায় নজু গা ঢাকা দিয়েছে বলে প্রতিবেশীদের ধারনা।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই শামীম এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মারধরের একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে দোষিদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বদলিজনিত বিদায়ে নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সিকে জার্নালিস্ট ইউনিটির পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান

সিদ্ধিরগঞ্জে জমি দখলে বাধা দেওয়ায় ৩ জনকে রক্তাক্ত জখম

আপডেট সময় : ১২:৩৮:০৬ অপরাহ্ন, রবিবার, ৬ জানুয়ারী ২০১৯