নারায়ণগঞ্জ ০৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার আইন-শৃঙ্খলা কমিটির সভায় মাদক, কিশোর গ্যাং ও যানজট নিরসনে অটোরিকশা নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ

বিশ্বের মুসলিম ক্ষমতাধর ব্যক্তির তালিকায় মোহাম্মদ সালাহ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯
  • ৪৫১ বার পড়া হয়েছে

বিশ্বের মুসলিম ক্ষমতাধর ব্যক্তির তালিকায় জায়গা করে নিলেন মিসর জাতীয় দলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। যুক্তরাজ্যভিত্তিক ওয়েবসাইট ‘দ্য মুসলিম ৫০০’ বিশ্বের ক্ষমতাধর ৫০ মুসলিম ব্যক্তির নাম প্রকাশ করেছে। সেই তালিকায় ৪৬তম স্থানে রয়েছেন লিভারপুলের এই খেলোয়ার।

মুসলিমপ্রধান দেশ মিসরের নাগরিক সালাহ। তিনি ইসলাম ধর্মের অনুসারী। ধর্মপ্রাণ মুসলিম হিসেবে তার খ্যাতি জগতজোড়া।

সুযোগ পেলেই মুসলিম দুঃস্থদের সহায়তা করেন। মুসলমানদের শিক্ষার প্রসারে কাজ করেন। নিজ ধর্মের লোকজনকে আধুনিক বিজ্ঞানচর্চার ব্যবস্থা করে দেন।

বিশ্বব্যাপী সালাহর জনপ্রিয়তা আকাশচুম্বী, দেশে তো বটেই। গেল মার্চেই এর প্রমাণ পাওয়া যায়। মিসরের প্রেসিডেন্ট নির্বাচনে না দাঁড়িয়েও (প্রার্থী না হয়েও) ১০ লাখের বেশি ভোট পান তিনি। তার সম্মানার্থে নিজ দেশের শহর শার্ম এল শেইখে মূর্তি তৈরি করেছেন ভক্তরা। তাকে নিয়ে একটি গানও রচনা করেছেন তারা। এত ভালোবাসার জন্যই ক্ষমতাধর মুসলিম ব্যক্তির তালিকায় আছেন জার্গেন ক্লপের প্রিয় শিষ্য।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার

বিশ্বের মুসলিম ক্ষমতাধর ব্যক্তির তালিকায় মোহাম্মদ সালাহ

আপডেট সময় : ০১:১৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জানুয়ারী ২০১৯