নারায়ণগঞ্জ ০১:৩৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ঘাতক প্রেমিকের স্বীকারক্তি : ধর্ষণের পর গলাটিপে হত্যা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮
  • ৩৪২ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকার গৃহবধূ লায়লা হত্যার রহস্য উদঘাটন। ধর্ষণের পর পরকীয়া গ্রেমিক আশরাফুল তাকে গলাটিপে হত্যা করে লাশ ঘরে রেখেই পালিয়ে যায়। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ূন কবিরের আদালতে স্বীকারক্তি মূলক জবানবন্দি দিয়েছে ঘাতক প্রেমিক আশরাফুল (৩৬)।

আদালতে আশরাফুল স্বীকারক্তি দেয়, গত ২৫ অক্টোবর লায়না আমাকে ফোন করে তার বাসায় ডেকে নেয়। যাওয়ার পর সে আমার পরিবার (স্ত্রী-সন্তান) ও আমাকে গালাগাল করতে থাকে। আমি তাকে গালাগালি বন্ধ করতে বললে সে শোনেনি। তখন আমি ক্ষিপ্ত হয়ে তাকে ধর্ষণ করি। পরে তার গলা চেপে ধরি। এতে শ্বাসরোধ হয়ে সে মারা গেলে আমি পালিয়ে যাই। আশরাফুল লালমনিরহাট জেলার আদিতমারী থানার মহিষখোচা এলাকার মৃত সোলায়মান আলীর ছেলে। সানারপাড় লন্ডনমার্কে মহাকাশ রোড এলাকার সাইফুলের বাড়ির ভাড়াটিয়া। স্মার্ট নামে একটি গার্মেন্টস কারখানায় কিউসি হিসাবে চাকুরী করতো।

আদালতকে আশরাফুল আরো জানায়, প্রায় ১৭ বা ১৮ বছর আগে লায়লার বিয়ে হলেও কোন সন্তান হয়নি। গত ২ বছর ধরে তার সাথে আমার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। সন্তানের আশায় সে আমার সাথে দৈহিক সম্পর্ক গড়ে তুলে।

লায়লা হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর পরিদর্শক গিয়াসউদ্দিন ডেমরা সারুলিয়া এলাকা থেকে আশরাফুল ইসলামকে গ্রেফতার করে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাবাদ শেষে আদালতে হাজির করলে হত্যার দায় স্বীকার করে এ জবানবন্দি দেয় আশরাফুল। মামলার তদন্তকারী কর্মকর্তা গিয়াসউদ্দিন এর সত্যতা নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর বিকেল ৩ টায় সিদ্ধিরগঞ্জের মধ্য সানারপাড় এলাকার খলিল মিয়ার ভাড়াটিয়া বাসা থেকে লায়লা আক্তার (৩০) এর বিবস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। লায়লা ওই বাসায় তার স্বামীর সাথেই থাকতো।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ঘাতক প্রেমিকের স্বীকারক্তি : ধর্ষণের পর গলাটিপে হত্যা

আপডেট সময় : ০৬:১৩:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ নভেম্বর ২০১৮