নারায়ণগঞ্জ ০৭:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ ফতুল্লায় দূষণের দায়ে আকবর ডাইংকে জরিমান নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২৮ পরিবারের মাঝে আর্থিক সহায়তার চেক তুলে দিলেন ডিসি রায়হান কবির সিদ্ধিরগঞ্জে নাসিকের ওয়ার্ড সচিবের বিরুদ্ধে থানায় অভিযোগ বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের পক্ষ থেকে বিভাগীয় কমিশনারকে ফুলেল শুভেচ্ছা সিদ্ধিরগঞ্জে গোসলে নেমে একই পরিবারের ৩ জনের মৃত্যু সোনারগাঁয়ের পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ে ‘বিশ্বেশ্বর পোদ্দার ভবন’ শুভ উদ্বোধনে শিক্ষা মন্ত্রী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন, নারায়ণগঞ্জ সদরে ইউনিয়ন-ওয়ার্ড পর্যায়ে বৃক্ষরোপণ সংকট কালের অর্থনীতিকে ঘুরে দাঁড়াতে প্রস্তাবিত বাজেট সন্তোষজনক:বিকেএমইএ নারায়ণগঞ্জে প্রধান নিষ্কাশন খালের তীরে অবৈধ স্থাপনা উচ্ছেদ, জমি উদ্ধার

ফতুল্লায় ডাইংয়ের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত ও আহত-১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮
  • ৪৩০ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি ঃ ফতুল্লায় ডাইং কারখানায় বয়লার বিস্ফোরণে দগ্ধ হয়ে এক শ্রমিকের মৃত্য ও গুরুতর আহত একজন হাসপাতালে । দক্ষিণ শিহাচর লাল খাঁ এলাকায় আল নাসির ওয়াশিং ডাইং নামে কারখানায় এই বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটে।

নিহতের শ্রমিকের নাম সেলিম মিয়া। এ ঘটনায় দগ্ধ ওপর শ্রমিক আব্দুল্লাহকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। ঘটনার পর থেকে কারখানার মালিক ইসরাফিল ও জমির মালিক শাহ আলম পালিয়েছে

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার ভোর ৫ টায় বিকট শব্দে কারখানার ভেতরে থাকা বয়লারটির বিস্ফোরণ ঘটে। এসময় চিৎকারের শব্দ শুনে দৌড়ে এসে আশেপাশের লোকজন দেখে সেলিম ও আব্দুল্লাহ নামে দুই শ্রমিককে মুমূর্ষু অবস্থায় কারখানা থেকে বের করে নিয়ে যাওয়া হচ্ছে। পরে কারখানার গেটে তালা দিয়ে মালিকপক্ষ চলে যায়। বাইরে থেকে দেখা যায় কারখানার টিনের চাল বিস্ফোরণে উড়ে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। লাল খাঁ এলাকার জনৈক শাহ আলমের কাছ থেকে জমিটি ভাড়া নিয়ে ইসরাফিল চালু করেন আল নাসির ওয়াশিং ডাইং কারখানাটি।

কারখানার ম্যানেজার জয় মিয়া শ্রমিক সেলিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, কারখানায় বয়লার বিস্ফোরণ হওয়ার পর সেলিম ও আব্দুল্লাহ দগ্ধ হলে তাদের ঢাকা মেডিকেল হাসপাতালে নেয়া হয়। সেখানে সেলিম মৃত্যুবরণ করে। নিহত সেলিম মিয়া মুন্সিগঞ্জ জেলার সিরাজদীখান এলাকার বাবুল খানের ছেলে। ওপর শ্রমিক আব্দুল্লাহকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে ভর্তি করা হয়েছে। নিহত সেলিমের লাশ তার স্বজনরা গ্রামের বাড়ি মুন্সিগঞ্জে নিয়ে গেছে।

ফতুল্লা মডেল থানার এসআই আমিনুল ইসলাম জানান, কারখানার ম্যানেজার জয় মিয়া জানিয়েছেন, দগ্ধ সেলিম মারা গেছে। কারখানার মালিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। ঘটনাস্থলে গিয়ে কারখানা তালাবদ্ধ থাকায় বিস্ফোরণে কি পরিমাণ ক্ষতি হয়েছে তা জানা সম্ভব হয়নি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কাঁচপুরে নির্মাণাধীন আন্তঃজেলা বাস টার্মিনালের অগ্রগতি পরিদর্শনে প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ

ফতুল্লায় ডাইংয়ের বয়লার বিস্ফোরণে ১ শ্রমিক নিহত ও আহত-১

আপডেট সময় : ০১:৫২:৩৯ অপরাহ্ন, শনিবার, ৬ অক্টোবর ২০১৮