নারায়ণগঞ্জ ০৬:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

অস্ত্র গুলিসহ জেএমবির ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২১:০২ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮
  • ৩৪৬ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জ ও ডেমরা এলাকায় অভিযান চালিয়ে ১ নারীসহ জেএমবির ৩ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। এ সময় তাদের কাছ থেকে ২ রাউন্ড গুলিসহ ১টি বিদেশি পিস্তল, ১টি চাকু ও বিপুল পরিমান জঙ্গীবাদী বই এবং লিফলেট উদ্ধার করে র‌্যাব। রোববার রাতে র‌্যাব এ অভিযান চালায়। ধৃতরা হলো, বরিশাল জেলার কাউনিয়া এলাকার রেজাউল করিম (২৮), বাকেরগঞ্জের জহিরুল ইসলাম পলাশ (২৭) ও চাঁদপুর জেলার ফরিদগঞ্জের শাহনাজ আক্তার সাদিকা (২৫)। রেজাউল করিম ও পলাশকে মাদানীনগর এবং সাদিকাকে ডেমরা থেকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীনগর এলকায় অবস্থিত র‌্যাব-১১ এর সদর দফতরে সংবাদ সম্মেলনে অধিনায়ক কমান্ডার রাসেল আহম্মেদ কবীর জানান, রোববার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে সদর উপজেলার সিদ্ধিরগঞ্জ থানার মাদানীনগর ও ঢাকার ডেমরা থানার পশ্চিম হাজীনগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রেজাউলের কাছ থেকে ২টি গুলিসহ একটি বিদেশী পিস্তল ও বিপুল পরিমান উগ্রবাদী লিফলেট, পলাশের নিকট থেকে একটি চাকু, উগ্রবাদী বই ও লিফলেট, শাহানার নিকট হতে বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃতরা স্বীকার করেছে যে, সাদিকা জেএমবির নারী শাখার ঢাকা দক্ষিণ অঞ্চলের সমন্বয়কারী, রেজাউল করিম সামরিক শাখার সদস্য ও জহিরুল ইসলাম সাংগঠনিক দায়িত্ব পালন করে আসছিল। তাদের বিরুদ্ধে আনইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

অস্ত্র গুলিসহ জেএমবির ৩ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১

আপডেট সময় : ০২:২১:০২ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮