নারায়ণগঞ্জ ০৫:৩৮ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির জেলাবাসীর দাবি এসপি শুধু বস্তিতে নয়,অপরাধীদেরপৃষ্ঠপোষক ও গডফাদারদেরও ধরতে হবে সোনারগাঁয়ে মাদকসেবীর ৩ মাসের কারাদণ্ড, সংশোধনের জন্য কুরআন শরীফ প্রদান নবাগত এসপির কাছে যানজট,ছিনতাই,চাঁদাবাজ মাদক ও কিশোর গ্যাং নিয়ন্ত্রণে দৃশ্যমান পরিবর্তন চান নারায়ণগঞ্জবাসী কাঁচপুর-ইলিশা ফেরি চালু, বাড়ছে দক্ষিণাঞ্চলের যোগাযোগের সম্ভাবনা ডেঙ্গু প্রতিরোধে সদরে উপজেলার ১৫৮ স্কুলের শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান রূপগঞ্জে চোরাই মোবাইলসহ গ্রেফতার – ২ আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে নারায়ণগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভায় সোনারগাঁয়ে মাদকের আস্তানায় পুলিশের হানা উদ্ধার গাঁজা-ইয়াবা, আটক ৩০ রূপগঞ্জে মাদকের অপরাধে ১৯ জনকে বিনাশ্রম কারাদণ্ড

সিদ্ধিরগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা ৭ জনকে কারাদন্ড

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮
  • ৪০০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে দু,টি প্রতিষ্ঠানে র‌্যাব-১০ এর অভিযান। ১১ লাখ টাকা জরিমানা ও ৭ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে পশ্চিম সানারপাড়ে আফসারা এগ্রো এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড ও মৌচাক এলাকার নূর ফুট কারখানায় এ অভিযান চালায় র‌্যাব। আফসারা এগ্রো এন্ড ফুট কারখানাটি ভুয়া কাগজপত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে ভেজাল পানীয়, ম্যাংগো জুস, চকলেট ও লিচুসহ বিভিন্ন শিশু খাদ্য তৈরী করে বাজারজাত করে আসছিলো। ফলে কারখানাটি সিলগালা করে দিয়ে মালিক এম এ ওয়াজেদ ও আবদুল জলিল পাটুয়ারীকে ২ বছরের কারাদন্ড প্রদান করেছে আদালত।
র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সরোয়ার আলম এর উপস্থিতিতে ও র‌্যাব-১০ এর এ এসপি মহিউদ্দিন ফারুকীর নেতৃত্বে ১ অক্টেবর দুপুরে পশ্চিম সানারপাড় এলাকার আফসারা এগ্রো এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেড কারখানায় অভিযান চালানো হয়।কারখানা মালিক ভুয়া কাগজপত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো ব্যবহার করে ভেজাল পানীয়, ম্যাংগো জুস, চকলেট ও লিচুসহ বিভিন্ন শিশু খাদ্য তৈরী করে বাজারজাত করার অভিযোগে ম্যাজিস্ট্রেট মো: সারোয়ার আলম উৎপাদিদ সমস্থ খাদ্যসামগ্রী জব্দ করে কারখানাটি সিলগালা করে দেন। পাশাপাশি ৬ লাখ টাকা জরিমানাসহ কারখানা মালিক এম এ ওয়াজেদ ও আবদুল জলিল পাটুয়ারীকে ২ বছর এবং কারখানায় কর্মরত নূর ইসলাম শাওন, মো: শামীম, আলী হাবিব, নূর মোহাম্মদ ও রাকিব হাসানকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট।
একই দিন বিকেল ৪ টায় র‌্যাবের ওই অভিযানিক দলটি মৌচাক এলাকার নূর ফুট কারখানায় অভিযান চালায়। কারখানার কাগজ পত্র ঠিক থাকলেও খাদ্য সামগ্রী তৈরিতে জনস্বাস্থ্যের ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার করার অপরাধে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। আটক করা হয় কারখানার ম্যানেজার কিশোর কুমার বরমনকে। তবে জরিমানার টাকা পরিষদ করা হলে কিশোর কুমার বরমনকে মুক্ত করে দেওয়া হবে বলে জানান ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মো: সারোয়ার আলম।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে ডেঙ্গু প্রতিরোধে বর্ণাঢ্য র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গুমুক্ত নগর গড়ার আহ্বান ডিসির

সিদ্ধিরগঞ্জে দুটি প্রতিষ্ঠানকে ১১ লাখ টাকা জরিমানা ৭ জনকে কারাদন্ড

আপডেট সময় : ০২:০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮