নারায়ণগঞ্জ ০২:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে ২ কোটি টাকা চাঁদা দাবির অভিযোগ, হামলায় আহত ২ নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির

সিদ্ধিরগঞ্জের সাজাপ্রাপ্ত খালিদকে ১ বছরেও গ্রেফতার করতে পারেনি পুলিশ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮
  • ৪৪০ বার পড়া হয়েছে

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে মাল্টিপারপাস ব্যবসার নামে কোটি কোটি টাকা আত্নসাতকারী জামায়াত নেতার ছেলে চেক প্রতারনা মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি খালিদ বিন ফিরোজ ওরফে আল-আমিনকে ১ বছরেও গ্রেফতার করতে পারেনি পুলিশ। একাধিক মামলার আসামী সাজাপ্রাপ্ত খালিদ প্রতারনা করে বহু মানুষের কোটি কোটি টাকা আত্নসাত করে আত্বগোপন করেছে। আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা জারির ১ বছর গত হলেও থানা পুলিশ তাকে গ্রেফতার করতে না পারায় পাওনাদারদের মাঝে দেখা দিয়েছে হতাশা।
অভিযোগ জানা গেছে, বাংলাদেশ জামায়াতে ইসলামের সিদ্ধিরগঞ্জ থানা শাখার প্রচার ও দপ্তর বিষয়ক সম্পাদক প্রকৌশলী ফিরোজ আহমেদ ও তার বড় ছেলে খালিদ বিন ফিরোজ ওরফে আল-আমিন একটি সিন্ডিকেট করে শিমরাইল মোড় মেরিডিয়ান কো-অপারেটিভ এম,সি,এস (প্রাঃ) লিমিটেড নামে একটি মাল্টিপারপাস প্রতিষ্ঠান গড়ে তুলে। প্রথমে সমবায় অধিদপ্তর পরে জয়েনষ্টক থেকে নিবন্ধন করে হাজী ইব্রাহীম খলিল শপিং টাওয়ারে কার্যলয় গড়ে তুলে অধিক মূনাফা প্রদানের ফাঁদে ফেলে মেরিডিয়ান মাল্টিডারপাসের নামে পিতা-পুত্রের সিন্ডিকেট বিভিন্ন লোকজনের কাজ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়। একপর্যায়ে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগ উত্থাপন হলে সংশ্লিষ্ট অধিদপ্তর কর্তৃক লিকুইট বসে। তখন চারদিকে প্রতিষ্ঠানটির দুর্নীতির খবর ছড়িয়ে পড়লে আমানতকারি গ্রাহকরা তাদের টাকা ফেরত দেয়ার জন্য চাপ গ্রয়োগ করে। তখন প্রতিষ্ঠন মালিকপক্ষ গ্রাহকদের টাকা ফেরত না দিয়ে গা ঢাকা দেয়।
জানা গেছে, আমানত রাখা টাকা ফেরত না পেয়ে একাধিক গ্রাহক নারায়ণগঞ্জ আদালতে মামলা দায়ের করে। মামলার আসামিরা আদালত থেকে জামিন নিয়েও পাওনাদারদের ভয়ে আত্বগোপন করে। সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশনের বাসিন্দা জামায়াত নেতা প্রকৌশলী ফিরোজ আহমেদ ও তার ছেলে আল-আমিনও স্বপরিবারে আতœগোপন করে। আসামি খালিদ ওরফে আল-আমিনের অনুপস্থিতিতে চেক প্রতারনা (যার সিআর ৩১৫/১৫) ১২৯৯/১৫ নং মামলায় আদালত তাকে ১ মাসের কারাদন্ড ও চেকে বর্ণিত টাকা বাদীকে ফেরত প্রদানের রায় ঘোষনা করেন। এই রায়ের বিরুদ্ধে আসামি খালিদ জজকোর্টে আপিল করলেও নিন্ম আদালতের রায় বহাল রাখে জজকোর্টের বিচারক। আপিলেও নিন্ম আদালতের রায় বহাল রাখার পর থেকেই খালিদ পালিয়ে বেড়াচ্ছে। সাজাপ্রাপ্ত আসামি খালিদ বিন ফিরোজ ওরফে আল-আমিনের বিরুদ্ধে আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করেন। কিন্তু পুলিশ তাকে গ্রেফতার করতে পারছেনা। তবে তাকে গ্রেফতার করার জন্য একাধিকবার অভিযান চালানো হয়েছে পাশাপাশি গ্রেফতার করার চেষ্টা চলছে বলে পুলিশ জানায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার

সিদ্ধিরগঞ্জের সাজাপ্রাপ্ত খালিদকে ১ বছরেও গ্রেফতার করতে পারেনি পুলিশ

আপডেট সময় : ১২:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ মে ২০১৮