নারায়ণগঞ্জ ০৬:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জে জোড়া খুন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮
  • ৩৯০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের পাইনাদী মধ্যপাড়ায় শাহী মসজিদের উত্তর পাশে কালু হাজীর রোডে পারভিন আক্তার (৫০) ও মেহেদী হাসান (৯) নামে দুইজনের লাশ উদ্ধার করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার সকালে লাশ দুটি উদ্ধার করে ১শ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক নাসির আহমেদ জানান, মৃত পারভিন আক্তার ও মেহেদী হাসান সম্পর্কে নানি ও নাতি। লাশ দুটি সপ্তাহ খানেকের পুরোনো। পারভিন আক্তার কুমিল্লা থেকে এসে সিদ্ধিরগঞ্জের ভোটার হয়। তারা দীর্ঘদিন থেকে ওই বাড়িতে বসবাস করছে। লাশ দুটির গলায় ওড়না পেচানো ছিল। মেহেদী হাসানের বাবা নবী আউয়ালকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। ঘটনাস্থলে ইয়াবা সেবনের সরঞ্জাম ও একটি বিয়ারের খালি ক্যান পাওয়া গেছে।
সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক সামছুল ইসলাম জানান, গত বুধবার নবী আউয়াল থানায় এসে তার ছেলে হারিয়ে গেছে বলে একটি জিডি করেছেন। যার নম্বর ১৩১ তারিখ ৩/০১/১৮ইং। সে ওই এলাকায় মাইকিং করেছে।
রিক্সা চালক মনিরুজ্জামান জানান, প্রতিনিয়ত মাদক ব্যবসায়ী মোক্তার, রহীর ভাতিজা মাসুম, আক্তার ওই বাসায় আসা যাওয়া করতো। পারভিনের সাথে তাদের সখ্যতা ছিল।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) নজরুল ইসলাম জানান, ঘটনায় হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে। আমাদের কয়েকটি টিম অভিযান পরিচালনা করছে। শিগ্রই মূল রহস্য বেরিয়ে আসবে।
নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার সরফুদ্দিন জানান, স্বামী নিজেই থানায় হত্যার খবর দিয়েছে। প্রথমে থানায় খবর দেয়ার কারনে তাকেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মরদেহ দেখে ধারণা করা হচ্ছে ৬ থেকে ৭ দিনের পুরোনো লাশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গলা টিপে হত্যা করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে জোড়া খুন

আপডেট সময় : ১২:৫৫:০৪ অপরাহ্ন, শুক্রবার, ৫ জানুয়ারী ২০১৮