নারায়ণগঞ্জ ০৩:৩৭ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

ফতুল্লায় ফারিস্ট লিমিটেড শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বিক্ষোভ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮
  • ৪০২ বার পড়া হয়েছে

ফতুল্লায় একটি গার্মেন্টে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে। সোমবার (১ জানুয়ারি) সকালে ফতুল্লার কায়েমপুর এলাকায় ঢাকা-নাঃগঞ্জ লিংক রোডের পাশে অবস্থিত ঢাকা ফারিস্ট লিমিটেড এ ঘটনা ঘটে। কারখানায় সদ্য নিযুক্ত উৎপাদন কর্মকর্তা (পিএম) শ্রমিকদের সাথে অশোভন আচরন ও শারীরিক নির্যাতনে হুমকি দিলে এ অসন্তোষ ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে শ্রমিকরা অর্ধবেলা কর্মবিরতি দিয়ে বিক্ষোভ করতে থাকে। খবর পেয়ে সকাল ১১ টার সময় গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নাঃগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এ শাহীন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বিক্ষুদ্ধ শ্রমিকদের মাঝে উপস্থিত হয়ে সমস্যা সমাধানেশিল্প পুলিশ ও মালিক পক্ষের সাথে আলোচনায় বসেন।

শ্রমিক নেতৃবৃন্দ, শিল্প পুলিশ ও মালিক পক্ষ দেড় ঘন্টা আলোচনা শেষে অভিযুক্ত পিএমকে চাকুরী থেকে বাদ দেয়ার সিদ্ধান্ত নিলে শ্রমিকরা মধ্যাহ্ন বিরতীর পর যথারীতি কাজে যোগ দেয়।

জানা যায়, প্রতিদিনের মত সোমবার সকালেও শ্রমিকরা কারখানায় প্রবেশ করে। হঠাৎ একজন অপরিচিত লোক শ্রমিকদের বিলম্ব ও কাজ শুরুর জন্য ধমকাধমকি শুরু করে। এ সময় শ্রমিকরা তার পরিচয় জানতে চাইলে ওই ব্যক্তি শ্রমিকদের হাত-পা ভেঙে কারখানা থেকে বের কওে দেয়ার হুমকি দেয়। এত শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে সকাল ৯ টায় কারখানা জিএম পলাশ সর্দার এসে বিক্ষুদ্ধ শ্রমিকদের জানায় যে নতুন লোকটিকে উৎপাদন কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

শ্রমিকরা জানায়, যে ব্যক্তি আমাদের সাথে পরিচিত হওয়ার আগেই বকাবকি শুরু করে, মেরে হাত-পা ভেঙে দেয়ার কথা বলে এমন লোকের সাথে কাজ করা সম্ভব নয়। তাই সদ্য নিয়োগকৃত ব্যক্তিকে বাদ দেয়ার দাবী জানিয়ে কারখানার সামনে বিক্ষোভ করে শ্রমিকরা।

উল্লেখ্য যে, কারখানাটি গত ঈদ উল আযহার পর কর্তৃপক্ষ স্থানান্তরের ঘোষণা দিয়ে ছিলেন। ৩১ ডিসেম্বর স্থানান্তরের কথা থাকলেও গত ৩০ ডিসেম্বর মালিক শ্রমিকদের জানিয়েছেন যে আপাতত কারখানা স্থানান্তর করা হচ্ছে না যথারীতি চলবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

ফতুল্লায় ফারিস্ট লিমিটেড শ্রমিক অসন্তোষ, কর্মবিরতি ও বিক্ষোভ

আপডেট সময় : ০৪:১৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮