নারায়ণগঞ্জ ১২:০২ অপরাহ্ন, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা সোনারগাঁয়ের আনন্দ বাজারে মাদকবিরোধী মানববন্ধন ও র‍্যালি শীতলক্ষা নদীতে বোর্ড থেকে পড়ে নিখোঁজ ফায়ার সার্ভিসের সদস্য জুলাই শহিদ দিবসে শহিদদের স্মরণে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি অর্পণ নারায়ণগঞ্জে নানা আয়োজনে ও যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ১৬ জুলাই শহীদ দিবস সৌদিতে ছিনতাই-প্রতারণা রোধ ও প্রবাসীদের অধিকার রক্ষায় এক টেবিলে রাষ্ট্রদূত ও সাংবাদিকরা হাজীগঞ্জ ফেরিঘাটে র্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও ম্যাগজিনসহ যুবক গ্রেপ্তার ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম

সিদ্ধিরগঞ্জে বই বিতরণ উৎসব পালিত

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮
  • ৫০০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ  সিদ্ধিরগঞ্জে  নতুন বই বিতরণ উৎসব পালিত হয়েছে। সোমবার (১ জানুয়ারী) দুপুর সাড়ে ১২টায় নাসিক ৪নং ওয়ার্ডের উত্তর আজিবপুর এলাকা ৯৭নং সিদ্ধিরগঞ্জ উওর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ নতুন বই বিতরণ  করা হয়।

নাসিক ৪নং ওয়ার্ড কাউন্সিলর ও উক্ত স্কুলের সভাপতি মো: আরিফুল হক হাসানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা মহিলা সংস্থা’র চেয়ারম্যান ও নারায়ণগঞ্জ-৪ (সিদ্ধিরগঞ্জ-ফতুল্লা) আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমানের সহধর্মিনী সালমা ওসমান লিপি।

এসময় কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন বছরের প্রথম দিনে নতুন বই তুলে দেয়া হয়। নতুন বই পেয়ে শিক্ষার্থীরা উল্লাসে মেতে উঠে।

বই বিতরণ শেষে প্রধান অতিথির বক্তব্যে সালমা ওসমান লিপি বলেন, আমার মা এবং আমি এই স্কুলে লেখাপড়া করেছি। তাই এই স্কুলের প্রতি আমার অন্যরকম মায়া কাজ করে। আমি যখনি সময় পাই এখানে ছুটে আসতে আমার মন আনচান করে উঠে। এই ডিসেম্বর মাসে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তাই এই মাস অনেক আনন্দের মাস, উল্লাসের মাস। একটা ভাল বই দশটা বন্ধুর সমান। একটা ভাল বন্ধু একটা লাইব্রেরীর সমান। তাই তোমরা এই বইকে পরম বন্ধু বানাবে, আর ভাল বন্ধুদের সাথে মিশবে।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ, উপজেলা শিক্ষা কর্মকতা মোহাম্মদ মনিরুল হক, জেএমএস গ্লাস ফ্যাক্টরীর চেয়ারম্যান মো: জালাল উদ্দিন, সিদ্ধিরগঞ্জ পৌরসভার সাবেক প্রশাসক আব্দুল মতিন প্রধান ও নাসিক ১০নং ওয়ার্ড কাউন্সিলর হাজী ইফতেখার আলম খোকনসহ অত্র স্কুলের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক-অভিভাবিকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ।

এছাড়াও সিদ্ধিরগঞ্জের প্রত্যেকটি সরকারী বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে উৎসবমূখর পরিবেশে এ বই বিতরণ উৎসব পালন করে

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ ৩০০ শয্যা ও ভিক্টোরিয়া হাসপাতালের সেবার মান উন্নয়নে ব্যবস্থাপনা কমিটির সভা

সিদ্ধিরগঞ্জে বই বিতরণ উৎসব পালিত

আপডেট সময় : ০৩:৩১:০৮ অপরাহ্ন, সোমবার, ১ জানুয়ারী ২০১৮