নারায়ণগঞ্জ ০৩:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

বন্দরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭
  • ৪০৩ বার পড়া হয়েছে

বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। ধৃত ৩ মাদক ব্যবসায়ীকে পৃথক ২টি মাদক মামলায় শুক্রবার দুপুরে আদালতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে বৃহস্পতিবার রাতে বন্দর কলাবাগ ও ধামগড়স্থ সেনেরবাড়ী এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশ ওই ৩ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক সাখাওয়াতসহ তার সঙ্গীয় র্ফোস বন্দর কলাবাগস্থ আনোয়ার মিয়ার বাড়ীর সামনে অভিযান চালিয়ে ২০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মুকফুলদী এলাকার আজিম উদ্দিন মিয়ার ছেলে মাদক ব্যবসায়ী মামুন (২০) ও বন্দর রাজবাড়ী নূরবাগ এলাকার আকবর হোসেন মিয়ার ছেলে হৃদয় (২২)।

এ ছাড়াও ধামগড় ফাঁড়ী উপ-পরিদর্শক অনুপ কুমারসহ সঙ্গীয় র্ফোস একই রাতে সেনেরবাড়ী তিন রাস্তায় মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিছ ইয়াবা ট্যাবলেট কুড়িপাড়া বাজার এলাকার শওকত সাউদ মিয়ার ছেলে রনি সাউদ (২৮)কে গ্রেপ্তার করে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

বন্দরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আপডেট সময় : ০৭:২৪:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০১৭