নারায়ণগঞ্জ ০৮:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী নারায়ণগঞ্জে রাত ৮টার পর দোকান-শপিংমল বন্ধের নির্দেশনা, বিদ্যুৎ সাশ্রয়ে কঠোর হওয়ার আহ্বান ডিসির সিদ্ধিরগঞ্জে চুনের সাথে রাসায়নিক বর্জ্য মিশাচ্ছে মুনাফাখোর ব্যবসায়ীরা রূপগঞ্জে সিটি গ্রুপের অটো রাইস মিলে বয়লার বিস্ফোরণে দগ্ধ শ্রমিক নারায়ণগঞ্জ জেল কর্তৃপক্ষের কাছে জিম্মি বন্দিরা অর্থিক বাণিজ্যের অভিযোগ নারায়ণগঞ্জ আদর্শ মহিলা আলিম মাদরাসায় সংবর্ধনা, পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশ আড়াইহাজারে কবি নজরুল কলেজের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন মন্ত্রী শহীদ উদ্দীন এ্যানি ও ব্যারিস্টার খোকনের পক্ষে নোয়াখালী ফোরামের প্রতিবাদ বার্তা ঐক্য-শৃঙ্খলা ও কার্যক্রম জোরদারে রিয়াদে বাপ্রসাফের গুরুত্বপূর্ণ সভা রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা মোবারক হোসেন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

​আমি মো. মোবারক হোসেন, সাবেক সদস্য সচিব, উপজেলা ছাত্রদল, আড়াইহাজার। সম্প্রতি ‘দৈনিক প্রতিদিন খবর’ পত্রিকায় আমাকে জড়িয়ে প্রকাশিত ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে অত্র বিবৃতি প্রদান করছি।

​শুক্রবার ১৫ মে ২০২৬ তারিখে উক্ত পত্রিকায় আমাকে জড়িয়ে “আড়াইহাজারে ‘বেপরোয়া’ মোবারক হোসেনের উত্থান” শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তাতে উল্লেখিত প্রতিটি তথ্যই সম্পূর্ণ অসত্য এবং কাল্পনিক। সংবাদের বিষয়বস্তুগুলো নিছকই রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন এবং আমার সামাজিকভাবে গড়ে ওঠা স্বচ্ছ ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি অপচেষ্টা মাত্র।

সংবাদে উল্লিখিত চাঁদাবাজি, টেন্ডার সিন্ডিকেট বা অবৈধ অস্ত্রের যে অভিযোগ আনা হয়েছে, তার সাথে বাস্তবতার দূরতম কোনো সম্পর্ক নেই। আমি একজন সচেতন নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসেবে সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে আমাকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এই ধরনের জঘন্য ও মিথ্যা অপপ্রচারের আশ্রয় নিয়েছে। ভিত্তিহীন এই সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

আমি আমার পারিবারিক ও ব্যক্তিগত ব্যবসায়িক কর্মকাণ্ড সততার সাথে পরিচালনা করি। এর বাইরে কোনো ধরনের অনৈতিক বা অবৈধ উপায়ে অর্থ উপার্জনের প্রশ্নই আসে না।

​আমি এই মিথ্যা ও মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সাংবাদিকতার নীতিনৈতিকতা বিসর্জন দিয়ে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি। অন্যথায়, আমার সম্মানহানি ও মানহানির প্রতিকারে আমি দেশের প্রচলিত আইনে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।

বিনীত,

​মোবারক হোসেন

সাবেক সদস্য সচিব, আড়াইহাজার উপজেলা ছাত্রদল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়ন সচেতনতায় উঠান বৈঠক ও চলচ্চিত্র প্রদর্শনী

প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন ছাত্রদল নেতা মোবারক হোসেন

আপডেট সময় : ০৫:১৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মে ২০২৬