নারায়ণগঞ্জ ১২:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২২ জন গ্রেপ্তার, ৬০ পিস ইয়াবা উদ্ধার অর্থ আত্মসাত ও শৃঙ্খলা ভঙ্গ করায় সিদ্ধিরগঞ্জ প্রেস ক্লাব থেকে মোসলেম উদ্দিন ও আমীর হোসেনকে বহিষ্কার আড়াইহাজারে যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার,স্ত্রী আটক রূপগঞ্জে শিক্ষিকার লাঞ্ছিত করার প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন সোনারগাঁয়ে ফ্লাইওভার ব্রিজের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত চাষাঢ়ায় যানজট নিরসনের পরিস্থিতি পর্যবেক্ষণ করতে আকস্মিক পরিদর্শনে এসপি হাবিবুর রহমান

সিদ্ধিরগঞ্জে ১টি পাইপ গান ও ১টি কার্টুজের খোসাসহ যুবক গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬
  • ১৪৮ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও কার্তুজের খোসাসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১১ মে) রাত পৌনে ১১টার দিকে মদিনাবাগ এলাকার তিন রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন মো. মুরাদ (৩০)। তিনি সিদ্ধিরগঞ্জের গোদনাইল ২ নম্বর ঢাকেশ্বরী (চেয়ারম্যান অফিস) এলাকার মৃত কামাল হোসেনের ছেলে।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মদিনাবাগে রাকিব প্রধানের বাড়ির পাশের তিন রাস্তার মোড় থেকে মুরাদকে আটক করা হয়। এ সময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি লোহার পাইপগান ও একটি কার্তুজের খোসা উদ্ধার করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের নেতৃত্বে পরিচালিত অভিযানে থানার একটি দল অংশ নেয়।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে এবং তাকে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া অবৈধ অস্ত্র উদ্ধার ও থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের

সিদ্ধিরগঞ্জে ১টি পাইপ গান ও ১টি কার্টুজের খোসাসহ যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ০৪:০১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬