নারায়ণগঞ্জ ০৫:০৭ পূর্বাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪ সুবিধাবাদী বিএনপি নেতাদের শেল্টারে আওয়ামী দোসর মাসুম রূপগঞ্জে শিক্ষকের উপর হামলার ঘটনায় মামলা; ছাত্র গ্রেফতার সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১৯ রূপগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে যুবদল নেতা নিহত ১৪৫ বছরের সার্বজনীন লক্ষ্মী মন্দির সহ নারায়ণগঞ্জ সদরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন ডিসি মোঃ রায়হান কবির রূপগঞ্জের স্বাস্থ্যসেবার উন্নয়নে পল্লী চিকিৎসকদের সহযোগিতা প্রয়োজন: তানসিভ জুবায়ের সোনারগাঁয়ে ১০১ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার নারায়ণগঞ্জ ডিসি ও এসপিকে জার্নালিস্ট ইউনিটির সম্মাননা স্মারক প্রদান রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে সৌদি আরবে কর্মরত বাংলাদেশি সাংবাদিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম’-এর উদ্যোগে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ( ৯’মে ) রাতে রিয়াদের সানসিটি অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি ও মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়’র সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক বাংলা টিভির স্পোর্টস রিপোর্টার ফকির আল আমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা ও এশিয়ান টিভি প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ও গ্লোবাল টিভি প্রতিনিধি মাওলানা শাহাদাত হোসাইন , নাগরিক টিভি প্রতিনিধি ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ওমর ফারুক, ৫২ বাংলা টিভি প্রতিনিধি ও যুগ্ম সাধারণ সম্পাদক ছাদেক আহমদ, বৈশাখী টিভি প্রতিনিধি ও সাংগঠনিক সম্পাদক (২)আরিফুল ইসলাম, এস এ টিভি প্রতিনিধি ও সহ সাংগঠনিক সম্পাদক ফকির হাকিম, রাজধানী টিভি প্রতিনিধি ও প্রচার সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া, দৈনিক স্বাধীন কাগজ প্রতিনিধি ও ক্রীড়া সম্পাদক ফখরুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক ইমন আলী , কার্যকরী সদস্য রফিকুল ইসলাম সহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সহ সকল সেক্টরে গণমাধ্যম কর্মীদের অবদান রয়েছে। বাংলাদেশে নয় শুধু কেবল বহির বিশ্বে গণমাধ্যম কর্মীরা দেশের ভাবমূর্তি রক্ষার্থে কাজ করছেন। প্রত্যেক গণমাধ্যম কর্মীদের রাজনীতি ও স্বজন প্রীতির বাহিরে থেকে সত্য, স্বচ্ছ এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনার ক্ষেত্রে প্রত্যেক গণমাধ্যম কর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করা ও সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সভার শেষ পর্যায়ে দেশ ও জাতির কল্যাণে এবং বিশেষ করে অসুস্থ গণমাধ্যমকর্মীদের দ্রুত সুস্থতা ও বিশ্বজুড়ে সাংবাদিকদের নিরাপত্তা ও মুক্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে, ইয়াবাসহ গ্রেপ্তার ২৪

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে রিয়াদে বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা

আপডেট সময় : ০৪:১২:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২৬