নারায়ণগঞ্জ ০২:৫৯ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধর মৃত্যু

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎতের একটি খুঁটির স্পর্শে নির্মূলা (৬৮) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে মাসদাইর পতেঙ্গা মোড় এলাকার আল-আমিন মসজিদ গলিতে এ ঘটনা ঘটে।

নির্মূলা চানমারী মাউড়া পট্টি এলাকার বাবুলের বাড়ির ভাড়াটিয়া ছিলেন। তিনি মৃত তৈয়ব আলীর স্ত্রী। স্থানীয়দের তথ্য অনুযায়ী, জীবিকার তাগিদে তিনি ভিক্ষাবৃত্তি করতেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রাস্তার পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ইন্টারনেট সংযোগের বক্স লাগানো ছিল। বৃষ্টির পানিতে বক্সটি ভিজে যাওয়ায় খুঁটিতে বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। শুক্রবার দুপুর দেড়টার দিকে আল-আমিন মসজিদের দিকে যাওয়ার সময় নির্মূলা অসাবধানতাবশত খুঁটিতে হাত দেন। সঙ্গে সঙ্গে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আশিষ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক বৃদ্ধর মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৯:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬