নারায়ণগঞ্জ ০৩:৩০ অপরাহ্ন, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার কল্যাণ তহবিলের চেক বিতরণে -রাষ্ট্র ও প্রশাসন আপনাদের পাশে আছে : ডিসি রায়হান, কবির নারায়ণগঞ্জে রেল সেতুর পিলারের নিচের মাটি কাটা প্রকল্পেরই অংশ: রেলমন্ত্রী শেখ রবিউল আলম নারায়ণগঞ্জে এইচএসি কেন্দ্র পরিদর্শন: ‘সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্নের প্রত্যাশা’ ডিসির ফতুল্লায় ঝুটের গোডাউনে ভয়াবহ আগুন, দুই ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জে গণশুনানিতে সেবা প্রত্যাশীদের অভিযোগ শুনে তাৎক্ষণিক নিষ্পত্তির উদ্যোগ ডিসির সিদ্ধিরগঞ্জে এক ব্যক্তিকে পিস্তল ও ম্যাগাজিনসহ গ্রেপ্তার বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে শিক্ষা-থেরাপি সামগ্রী বিতরণ করেন ইউএনও এস এম ফয়েজ উদ্দিন দক্ষতাই স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল হওয়ার মূল হাতিয়ার’: ডিসি রায়হান কবির ফতুল্লায় ঘুমন্ত স্বামীকে জবাই করে হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

ফতুল্লা বিপুল পরিমাণে দেশি অস্ত্রসহ রনি গ্রেফতার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬
  • ৮৬ বার পড়া হয়েছে

ফতুল্লা প্রতিনিধি:

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ রনি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৬ই মে) ভোরে পশ্চিম দেওভোগ এলাকার হাশেমবাগ তসলিমপট্টিতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার একটি দল পরিত্যক্ত একটি টিনশেড বাড়িতে অভিযান চালায়। এ সময় কাশিপুর এলাকার বাসিন্দা রনিকে আটক করা হয়। পরে তাঁর হেফাজত থেকে ১৫টি স্টিলের তলোয়ার, চারটি কাঠের তলোয়ার, একটি চাকু, একটি স্টিলের কুড়াল ও একটি স্টিলের পাইপ উদ্ধার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার রনি ফতুল্লা মডেল থানার একাধিক মামলার এজাহারভুক্ত আসামি।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিসহ পলাতক অন্য আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

ফতুল্লায় নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ফতুল্লা বিপুল পরিমাণে দেশি অস্ত্রসহ রনি গ্রেফতার

আপডেট সময় : ১১:০২:৩৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২৬