নারায়ণগঞ্জ ০৪:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত রূপগঞ্জে পৃথক অভিযানে ৭৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার পার্থের নতুন দায়িত্বে প্রবাসীদের আশা পূরণের প্রত্যাশা মালয়েশিয়া বিজেপির রাজস্ব আদায়ে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ ডিসির সোনারগাঁওয়ে পানাম গাবতলী সংযোগ সড়কের সিসি ও আরসিসি ঢালাই কাজের উদ্বোধন সৌদিতে প্রবাসীদের সেবায় আরও একধাপ এগিয়ে বিন মিশাল ট্রাভেলস, সুবেকায় ১৯তম শাখার উদ্বোধন প্রবাসীদের পাশে থাকার অঙ্গীকারে বিন মিশাল গ্লোবালের ৪র্থ বর্ষপূর্তি বিউটি ইন্ডাস্ট্রিতে দক্ষতা বাড়াতে মালয়েশিয়ায় কোয়েল আক্তার বন্দরে ৫ লাখ টাকা চাঁদার দাবিতে যুবককে কুপিয়ে জখম ও বাড়ি-ঘরে হামলা পারিবারিক বিরোধ মীমাংসায় ২০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হয়রানির শিকার সৌদি প্রবাসীর পরিবার

সিদ্ধিরগঞ্জের নিমাইকাসারি বাসা বাড়িতে অবৈধ গ্যাসের ছড়াছড়ি

স্টাফ রিপোর্টার:

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ৩ নম্বর ওয়ার্ডের নিমাই খেসারি ব্যাংক কলোনি এলাকায় ব্যাপক হারে অবৈধ গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এলাকার প্রায় ৬০ শতাংশ বাড়িতে অবৈধভাবে গ্যাস সংযোগ নিয়ে রান্নাসহ বিভিন্ন কাজে ব্যবহার করা হচ্ছে।

অভিযোগ অনুযায়ী, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চক্র গোপনে এসব অবৈধ সংযোগ দিয়ে আসছে। এতে যেমন সরকারের বিপুল রাজস্ব ক্ষতি হচ্ছে, তেমনি জননিরাপত্তাও হুমকির মুখে পড়ছে।

এলাকাবাসীর মতে, অবৈধভাবে গ্যাস ব্যবহারের কারণে লাইনের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে, যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে। তবুও বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর কোনো পদক্ষেপ চোখে পড়ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, “অনেকেই বৈধ সংযোগ না নিয়ে অবৈধভাবে গ্যাস ব্যবহার করছে। এতে করে যারা বৈধভাবে বিল দিচ্ছে তারা বঞ্চিত হচ্ছে।

স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্ত করে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

রূপগঞ্জে ১৮ বছর পর সরকারি মুড়াপাড়া কলেজের শিক্ষক পরিষদ নির্বাচন অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জের নিমাইকাসারি বাসা বাড়িতে অবৈধ গ্যাসের ছড়াছড়ি

আপডেট সময় : ০৬:২৪:৪৬ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬