নারায়ণগঞ্জ ১২:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন আড়াইহাজারে হাসপাতাল মালিকদের সংবাদ সম্মেলন: নবায়ন প্রক্রিয়াধীন, অবৈধ নয় গ্রেপ্তার এড়াতে মোটা অঙ্কের লেনদেন? এসআই অলিউল্লাহর বিরুদ্ধে গোপন বৈঠকের অভিযোগ সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির কমিটি গঠন নিয়ে শুরু হয়েছে ভেলকিবাজি সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী ও ডাকাতি মামলার আসামিসহ গ্রেপ্তার ১৯ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের গণশুনানি ভুক্তভোগীদের আস্থার স্থানে পরিণত সোনারগাঁয়ে নিষিদ্ধ আফ্রিকান মাগুর চাষ, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা রূপগঞ্জে পৃথক মামলায় পাঁচজনের কারাদণ্ড সরকার বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে কাজ করছে- সমাজকল্যাণ মন্ত্রী সিদ্ধিরগঞ্জে বিদেশি পিস্তলসহ ৩জন গ্রেপ্তার

নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার :

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থিত জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজ শুরু হয়েছে।
গতকাল শুক্রবার,( ১ মে) জুম্মার নামাজের পর নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রায়হান কবির সংস্কার কাজ পরিদর্শন করেন। এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং মসজিদের ইমাম সহ স্থানীয় মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মসজিদটির দ্বিতীয় তলার আংশিক ঢালাই করা হলেও বাকি অংশ টিন দিয়ে নির্মিত ছিল। দীর্ঘদিনের ব্যবহারে টিনগুলো ক্ষয়প্রাপ্ত ও মরিচা ধরে ছিদ্র হয়ে যায়। ফলে বহু মাস ধরে সামান্য বৃষ্টিতেই দ্বিতীয় তলার ফ্লোর পানিতে ভেসে যেত এবং মুসল্লিদের নামাজ আদায়ে মারাত্মক কষ্ট হতো।

এমতাবস্থায় জেলা প্রশাসনের উদ্যোগে মসজিদটি সংস্কারের কাজ হাতে নেওয়া হয়। পুরোনো টিন পরিবর্তন করে পুরো দ্বিতীয় তলা আরসিসি ঢালাইয়ের ব্যবস্থা করা হচ্ছে। সংস্কার কাজ সম্পন্ন হলে বৃষ্টির সময় শত শত মুসল্লির নামাজ আদায়ে সুবিধা হবে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক মোঃ রায়হান কবির বলেন, “কালেক্টরেট মসজিদে প্রতিদিন জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীসহ অসংখ্য মুসল্লি নামাজ আদায় করেন। বৃষ্টিতে তাদের ভোগান্তি আমাদের ব্যথিত করেছে। আল্লাহর ঘরের খেদমত করা আমাদের দায়িত্ব। দ্রুততম সময়ে মানসম্মতভাবে কাজ শেষ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। কাজ শেষ হলে মুসল্লিরা বৃষ্টির সময়ও স্বস্তিতে ইবাদত করতে পারবেন।”

মুসল্লিরা জেলা প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে চার মামলার সাক্ষী কে এই লিটন গাজী? অতীত ও বর্তমান রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন

নারায়ণগঞ্জ জেলা কালেক্টরেট মসজিদের পুনঃসংস্কার কাজ পরিদর্শনে জেলা প্রশাসক

আপডেট সময় : ০৪:১৭:৩২ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬