নারায়ণগঞ্জ ১২:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্তা থাকবে : এসপি হাবিবুর রহমান সোনারগাঁয়ে পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় ১৬ জন গ্রেপ্তার বন্দরের বিভিন্ন সরকারি দপ্তর ও থানা পরিদর্শন করলেন ডিসি রায়হান কবির রূপগঞ্জে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতিকালে যুবক আটক, আহত দুই প্রেস ক্লাবের সাথে মতবিনিময়ে মাদক, যানজট ও কিশোর গ্যাং নির্মূলে সহযোগিতা চাইলেন পুলিশ সুপার হাবিবুর রহমান মানসম্মত শিক্ষা নিশ্চিতে অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকার তাগিদ দিলেন জেলা প্রশাসক সোনারগাঁয়ে পুলিশের সাঁড়াশি অভিযান, মাদক-ধর্ষণ-ছিনতাই সহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯ সোনারগায়ে কথিত ডাক্তারের ভুল চিকিৎসায় গরুর মৃত্যু, চিকিৎসকের কারাদণ্ড রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে ২৪ জন গ্রেফতার, ১২৫ পিস ইয়াবা উদ্ধার

নারায়ণগঞ্জ শহরে বাবুর্চিকে কুপিয়ে হত্যা করেছে দূবৃত্তিরা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২২৯ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জ মহানগরীতে রায়হান মোল্লা (৫০) নামে এক বাবুর্চিকে সড়কের উপর কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (১২ জানুয়ারী) রাত সাড়ে আটটার দিকে ফতুল্লা থানাধীন ইসদাইর রেললাইন এলাকায় এই ঘটনা ঘটে। ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রায়হান মোল্লা প্রয়াত মেছের আলীর ছেলে। তিনি ফতুল্লার তল্লা এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
পুলিশ জানায়, নগরীর জামতলা এলাকার হীরা কমিউনিটি সেন্টারে বাবুর্চির কাজ করতেন রায়হান। তিন ছেলেকে নিয়ে তল্লা এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের মেজো ছেলে মো. সাব্বির বলেন, তাদের মা মারা গেছেন। কয়েকদিন আগে চাষাঢ়া রেলস্টেশনে অস্থায়ী খাবারের দোকান দিতে চেয়েছিলেন বাবুর্চি রায়হান মোল্লা। কিন্তু সেটি স্থাপন করতে গেলে বাধা দেয় রাজ্জাক নামে স্থানীয় এক ব্যক্তি। দোকান দিতে হলে চাঁদা দিতে হবে বলে জানান। পরে এ নিয়ে তর্কের জেরে রাজ্জাক তার বাবাকে ছুরিকাঘাত করে বলেও অভিযোগ করেন সাব্বির। রাজ্জাক মাদক ব্যবসায়ী। তার অনেক লোকজন আছে, ওগুলাও মাদকসেবী। এই কারণে এইসব নিয়া আমরা আর বাড়াবাড়ি করি নাই। বাবারেও কইছি, এইটা নিয়া ওর সাথে আর কথা বলতে না। ওই শত্রুতার জেরেই রাজ্জাক তার লোকজন নিয়ে রায়হান মোল্লাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে বলে সন্দেহ তার ছেলের।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, কয়েকজন ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে রায়হান মোল্লাকে রাস্তার উপর এলোপাথারি কুপিয়ে চলে যায়। স্থানীয় লোকজন পরে তাকে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে আসেন এবং সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফতুরøা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান বলেন, ঘটনাটি পূর্ব শত্রুতার জেরে হয়েছে বলে ধারণা করছি। নিহতের পরিবারের লোকজন কয়েকজনের নাম বলছেন, বিষয়টি আমরা তদন্ত করে সত্যতা যাচাই করে দেখবো। ঘটনাস্থল ও আশেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছি। জড়িতদের দ্রুত শনাক্ত করা হবে।
এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হবে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসব মুখর পরিবেশে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্তা থাকবে : এসপি হাবিবুর রহমান

নারায়ণগঞ্জ শহরে বাবুর্চিকে কুপিয়ে হত্যা করেছে দূবৃত্তিরা

আপডেট সময় : ০৬:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬