নারায়ণগঞ্জ ০৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের সিদ্ধিরগঞ্জে ৩২ লাখ টাকা ও ১৩ ভরি স্বর্ণালংকার নিয়ে ব্যাবসায়ীর স্ত্রী উধাও! ভিশন ২০৩০-এর সুযোগে সৌদিতে সফল বাংলাদেশি উদ্যোক্তা, দেশে বিনিয়োগের আহ্বান নারায়ণগঞ্জে প্রথমবারের মত নৌযান শুমারি ২০২৬ অবহিতকরণ সভায় অনুষ্ঠিত সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণ: সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান অধ্যক্ষের নারায়ণগঞ্জের রাজনৈতিক ও ধর্মীয় সম্প্রীতি অন্য জেলার জন্য উজ্জ্বল দৃষ্টান্ত: ডিসি মো :রায়হান কবির নারায়ণগঞ্জে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী জুলাই গণঅভ্যুত্থান দিবসে শ্রদ্ধা,দোয়া, স্মরণ ও সংবর্ধনা অনুষ্ঠান নারায়ণগঞ্জে শিবির-ছাত্রদল সংঘর্ষ, আহত ৫ জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহিদ স্মৃতিস্তম্ভে জেলা তথ্য অফিসের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ জুলাই গণঅভ্যুত্থান দিবসে নারায়ণগঞ্জ জেলা পুলিশের শ্রদ্ধাঞ্জলি

পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন নজরুল ইসলাম আজাদ

  • ফারুক আহমেদ চান
  • আপডেট সময় : ১১:৫২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬
  • ২৯৩ বার পড়া হয়েছে

সৌদি আরব থেকে পবিত্র ওমরাহ শেষে দেশে ফিরলেন নারায়ণগঞ্জ–২ (আড়াইহাজার) আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

তিনি চলতি মাসের ০৮ জানুয়ারি পবিত্র ওমরাহ’র উদ্দেশ্যে সৌদি আরব গমন করেন এবং উমরাহ শেষে রবিবার(১১ জানুয়ারি ) দেশের মাটিতে ফিরে আসেন।

জানা যায়,পবিত্র মক্কা ও মদিনায় অবস্থানকালে তিনি ওমরাহ পালনসহ দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় মহান আল্লাহর দরবারে বিশেষ মোনাজাত করেন।একই সঙ্গে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শান্তিপূর্ণ সমাধান, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ কামনায় দোয়া করেন।

এর আগে বিএনপি নেতা নজরুল ইসলাম আজাদ উমরাহ পালনে সৌদি আরবে পৌঁছালে সৌদি আরব প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির নেতৃবৃন্দ তাকে অভ্যর্থনা জানিয়ে রিসিভ করেন। ওমরাহ পালন শেষে নজরুল ইসলাম আজাদ সৌদি আরবে থাকা বাংলাদেশী প্রবাসীদের সাথে মতবিনিময়,সৌজন্য সাক্ষাৎ ও কুশলাদি বিনিময়ও করেন। উল্লেখ্য যে,এই উমরাহ সফরে নজরুল ইসলাম আজাদের সাথে ছিলেন সৌদি আরব প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলামিন শিকদার,সদস্যসচিব শহিদুল ইসলাম,ফজলুল হক,গাজী আল-আমিন,লিয়াকত শিকদার,সাইফুল ইসলাম উজ্জ্বল,খোকন মাসুদ,আলী হাসান,মোজাম্মেল হক ও আলমগীর।

নজরুল ইসলাম আজাদ দীর্ঘদিন ধরে আড়াইহাজার উপজেলায় তৃণমূল রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত। সাংগঠনিক দক্ষতা ও জনসম্পৃক্ততার মাধ্যমে তিনি স্থানীয় রাজনীতিতে একটি শক্ত অবস্থান তৈরি করেছেন। ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে তিনি দলীয় কার্যক্রমকে গতিশীল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
সম্প্রতি নারায়ণগঞ্জ–২ আসনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে তার মনোনয়ন বৈধ ঘোষণা হওয়ার পর দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি হয়। এই প্রেক্ষাপটে তার ওমরাহ পালনকে অনেকেই আত্মশুদ্ধি ও আল্লাহর রহমত কামনার অংশ হিসেবে দেখছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা সভায় মাদক ও কিশোর গ্যাং সহ সকল অপরাধ নির্মূলে কঠোর অবস্থান প্রশাসনের

পবিত্র ওমরা পালন শেষে দেশে ফিরলেন নজরুল ইসলাম আজাদ

আপডেট সময় : ১১:৫২:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬