নারায়ণগঞ্জ ১২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ নারায়ণগঞ্জে খাজা সুপার মার্কেটে জুয়ার আসরে পুলিশ সুপারের অভিযান, আটক ২৮ আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক

আড়াইহাজারে বিএনপি জামায়াতের প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ, ৪ জনের বাতিল

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬
  • ২০৯ বার পড়া হয়েছে

মো. জিয়াউর রহমান: নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী নজরুল ইসলাম আজাদ, জামায়াতের প্রার্থী অধ্যাপক ইলিয়াছ মোল্লা, সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, গনঅধিকারের প্রার্থী কামরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মসলিশের প্রার্থী মো. আবুল কালাম ও কমিউনিষ্ট পার্টির হাফিজুল ইসলামের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। বিভিন্ন সমস্যার কারণে ৪ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে ।
যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এরা হলেন ইসলামী আন্দোলনের মুফতি হাবিব উল্লাহ, রিপাবলিকান পাটির মো. আবু হানিফ হৃদয়, স্বতন্ত্র আ. আউয়াল ও স্বতন্ত্র প্রার্থী মো. মিনহাজুর রহমান ।

শনিবার (৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে মনোনয়নপত্র যাঁচাই বাছাইয়ের কার্যক্রম অনুষ্ঠিত হয়।

বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর মধ্যে বাংলাদেশ রিপাবলিকান পার্টির প্রার্থী আবু হানিফ হৃদয়ের মনোনয়নপত্র বাতিল হয় ঋণ খেলাপির কারণে। স্বতন্ত্র প্রার্থী আব্দুল আউয়াল ও মিজানুর রহমানের মনোনয়নপত্র বাতিল করা হয় এক শতাংশ ভোটারের স্বাক্ষর সঠিক না পাওয়ায়। এছাড়া হলফনামা সঠিক না থাকা এবং প্রস্তাবকারী ও সমর্থনকারীর তথ্য অসম্পূর্ণ থাকায় বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রার্থী হাবিবুল্লাহর মনোনয়নপত্র বাতিল করা হয়।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. রায়হান কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

নারায়ণগঞ্জ জেলা কারাগারে মাদকবিরোধী সচেতনতামূলক সভা ও ৫০ বন্দিকে গার্মেন্টস কর্মে প্রশিক্ষণ

আড়াইহাজারে বিএনপি জামায়াতের প্রার্থীসহ ৬ জনের মনোনয়নপত্র বৈধ, ৪ জনের বাতিল

আপডেট সময় : ০৪:৪৮:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৪ জানুয়ারী ২০২৬