নারায়ণগঞ্জ ১০:৫৩ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু রিয়াদে বাপ্রসাফের সাংস্কৃতিক সন্ধ্যা : গান-কবিতা-আবৃত্তিতে প্রবাসী সাংবাদিক ও বাংলাদেশিদের মিলনমেলা সোনারগাঁয়ে পুলিশের বিশেষ অভিযানে অপহরণ মামলার আসামিসহ গ্রেপ্তার ১১ ডিআইটিতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল আরএফএল ‘ডেইলি শপ’ ডেঙ্গু প্রতিরোধে জেলা প্রশাসনের উদ্যোগে সকল উপজেলায় একযোগে র‍্যালি ও পরিচ্ছন্নতা অভিযান অনুসন্ধানভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল ‘নারায়ণগঞ্জ ওয়াচ ডগ’-এর পরীক্ষামূলক যাত্রা শুরু রূপগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১৫ জন আটক নারায়ণগঞ্জে এসপির নেতৃত্বে ৩০০ ফিটে মধ্যরাতের চেকপোস্ট, ৬ জন আটক সৌর বিদ্যুতে আলোকিত হচ্ছে পঞ্চবটি-মুক্তারপুর দোতলা সড়ক, খুব শীঘ্রই উদ্বোধন : সোনারগাঁয়ে ২৯ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নারায়ণগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নজরুল ইসলাম আজাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

সোমবার দুপুরে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার আসাদুর রহমানের কাছে মনোনয়নপত্র জমা দেন। পরে সাংবাদিকদের নজরুল ইসলাম আজাদ বলেন, আগামী বছরের ১২ ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আমি নারায়ণগঞ্জ-২ আসনে মনোনীত হয়েছি।

তিনি দলের চেয়ারপার্সন খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘তারা আমাকে আবারও এই আসন থেকে নির্বাচন করার সুযোগ করে দিয়েছেন। পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই যে, এখানে আমি মনোনীত হয়ে জনগণের জন্য কাজ করার সুযোগ পেয়েছি।’

নজরুল ইসলাম আজাদ বলেন, নির্বাচিত হলে আমি আড়াইহাজার উপজেলার সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিব। তিনি বলেন, ‘এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে উন্নত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণ, আত্মসামাজিক ব্যবস্থাকে আরও মজবুত করা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বেগবান করা হবে। পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। কৃষকের প্রণোদনা বৃদ্ধিসহ সুযোগ সুবিধা বাড়ানো হবে।’

তিনি সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের দোয়া, ভালোবাসা ও সমর্থনের কারণে আমি নজরুল ইসলাম আজাদ এ অবস্থায় এসেছি। দয়া করে আগে যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, এবারও সেই সমর্থন দিয়ে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করতে সাহায্য করবেন।’

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

আত্মকর্মসংস্থানের নতুন সম্ভাবনা: নারায়ণগঞ্জ সদরে মাশরুম চাষ প্রশিক্ষণ শুরু

নারায়ণগঞ্জ-২ আসনে মনোনয়নপত্র জমা দিলেন নজরুল ইসলাম আজাদ

আপডেট সময় : ০৬:৪৯:৪১ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫